নজরবন্দি ব্যুরোঃ গোপন ডেরা থেকে রাজ্যের সরকারের বিরুদ্ধে একাধিকবার হুঁশিয়ারি দিয়েছেন নিষিদ্ধ জঙ্গি সংগঠন কামতাপুরী লিবারেশন অর্গানাইজেশনের প্রধান জীবন সিং। কখনও বলেছ্যেন রক্তগঙ্গা বইয়ে দেওয়ার কথাও। এবারেও পৃথক কামতাপুরীর দাবিতে গোপন ডেরা থেকে বার্তা এল জীবনের। সরাসরি বার্তা দিলেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির উদ্দেশ্যে।
আরও পড়ুনঃ জল্পনা বাড়িয়ে ফের মোদী-শাহের সাথে সাক্ষাৎ সৌরভের! কিন্তু কেন?


ভিডিও বার্তায় জীবন সিংহ জানিয়েছেন, কোচ কামতাপুর রাজ্যকে সমর্থন করেন জেপি নাড্ডা এবং আরএসএস। পৃথক কামতাপুরী রাজ্যের ব্যাপারে সহমত রয়েছে বিজেপি সাংসদ ও বিধায়কদেরও। তাই কমতাপুরীদের কথা ভেবে আলাদা রাজ্য করা হোক। যাতে তাঁরাও স্বাধীনতার অমৃত পান করতে পারেন।

পাশাপাশি তাঁর বক্তব্য, ভারতবর্ষ স্বাধীন হওয়ার ৭৫ বছর হয়ে গেলেও আমরা অর্থাৎ কোচ কামতাপুরের বাসিন্দারা কিন্তু বঞ্চিতই রয়ে গেলাম। আমরা স্বাধীনতা পেলাম না। তাই শপথ নিন যে কোনও মূল্যে আমরা আমাদের কোচ কামতাপুর রাজ্য পুনরুদ্ধার করব। যদিও এই ভিডিওর স্ত্যতা যাচাই করেনি নজরবন্দি।
সূত্রের খবর, স্বাধীনতা দিবসে নাগাল্যান্ড হয়ে জীবন ভারতে ঢুকতে পারেন। সম্প্রতি কয়েকটি মহল থেকে ইঙ্গিত মিলছিল। কিন্তু ওয়াকিবহাল মহলের ধারণা, সম্ভবত জীবন এখনই দেশে আসবেন না। কারণ, তাঁর নামে একাধিক ফৌজদারি মামলা, দেশদ্রোহিতার মামলা রয়েছে। শান্তি চুক্তির আগে, তাঁকে কোনও ভাবে সরকারি উৎসবে শামিল করা সম্ভব নয়।


গোপন ডেরা থেকে বার্তা এল জীবনের, বাড়ছে নজরদারি

তবে কোন ঝুঁকি নিতে নারাজ রাজ্য পুলিশ। তাই বিশেষ সতর্কতা জারি রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার সহ একাধিক জেলাতেও। বিশেষ নজরদারি রাখা হয়েছে জীবন ঘনিষ্ঠদের ওপরেও।







