আরও তৎপর ইডি! শাহজাহানের অ্যাকাউন্ট ‘ফ্রিজ’ করে ভুয়ো রেশন কার্ডের তথ্য চাইল

রেশন ডিলারদের দাবী দাওয়া আগে পূরণ করুক খাদ্য দফতর। এর আগে এই নিয়ে তারা হরতালও ডেকেছিলেন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

শেখ শাহজাহানের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘ফ্রিজ়’ করল ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, শাহজাহানের একটি ব্যক্তিগত অ্যাকাউন্ট এবং তাঁর মাছ ব্যবসা সংক্রান্ত সংস্থা ‘মেসার্স শেখ সাবিনা ফিশ সাপ্লাই ওনলি’-র একটি অ্যাকাউন্টে যাবতীয় আর্থিক লেনদেন বন্ধ করতে চেয়ে সংশ্লিষ্ট ব্যাঙ্ক কর্তৃপক্ষকে চিঠি দিয়েছিল তারা। সেই মতোই ওই দু’টি অ্যাকাউন্ট ‘ফ্রিজ়’ করা হয়েছে।

আরও তৎপর ইডি! শাহজাহানের অ্যাকাউন্ট 'ফ্রিজ' করে ভুয়ো রেশন কার্ডের তথ্য চাইল

আরও পড়ুন : নজরে রাজবংশী ও চা বলয়ের ভোট, আজ উত্তরে শক্তিপ্রদর্শনে মোদী-মমতা

আরও বেশ কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেন সংক্রান্ত তথ্যও চাওয়া হয়েছে বলে ইডি সূত্রে খবর। ইডি সূত্রে খবর শাহজাহানের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে ১৩৭ কোটি টাকার লেনদেনের তথ্য পেয়েছেন তদন্তকারীরা। ইডি আধিকারিকদের নজরে রয়েছে প্রায় ১৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট। ফের রেশনদুর্নীতিকাণ্ডে কোমর বাঁধছে ইডি।

আরও তৎপর ইডি! শাহজাহানের অ্যাকাউন্ট 'ফ্রিজ' করে ভুয়ো রেশন কার্ডের তথ্য চাইল

ভুয়ো রেশন কার্ডের মাধ্যমে কত কোটির দুর্নীতি, এবার সেটা জানতে তৎপর কেন্দ্রীয় এজেন্সি। খাদ্য দফতর থেকে বাতিল রেশন কার্ডের তথ্য চাইলেন কেন্দ্রীয় তদন্তকারীরা। সূত্রের খবর, বেশ কিছু আগেই ইডি-র তরফ থেকে খাদ্য দফতরে চিঠি পাঠানো হয়েছে। তবে এখনও পর্যন্ত খাদ্য দফতরের তরফ থেকে কোনও উত্তর দেওয়া হয়নি বলে খবর। জানা যাচ্ছে, এই প্রথম বাতিল রেশন কার্ড নিয়ে তথ্য চাইল ইডি।

আরও তৎপর ইডি! শাহজাহানের অ্যাকাউন্ট 'ফ্রিজ' করে ভুয়ো রেশন কার্ডের তথ্য চাইল
আরও তৎপর ইডি! শাহজাহানের অ্যাকাউন্ট ‘ফ্রিজ’ করে ভুয়ো রেশন কার্ডের তথ্য চাইল

আরও তৎপর ইডি! শাহজাহানের অ্যাকাউন্ট ‘ফ্রিজ’ করে ভুয়ো রেশন কার্ডের তথ্য চাইল

অল ইন্ডিয়া রেশন ডিলার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক বিশ্বম্ভর বসু জানিয়েছেন, রেশন ডিলারদের দাবী দাওয়া আগে পূরণ করুক খাদ্য দফতর। এর আগে এই নিয়ে তারা হরতালও ডেকেছিলেন। প্রসঙ্গত, রেশন দুর্নীতি মামলায় গত ৫ই জানুয়ারী ইডি আধিকারিকেরা তদন্তে গিয়ে শাহজাহানের হামলার মুখে পড়ে। তার ৫৫ দিন পর রাজ্য পুলিশের হাতে ধরা পড়ে শাহজাহান। বর্তমানে সন্দেশখালি নির্বাচনে এক্স ফ্যাক্টর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত