১৩ বছর পর ফের একসঙ্গে বিপাশা-রণবীর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো:  দীর্ঘ ১৩ বছর পর ফের একসঙ্গে কাজ করবেন রণবীর কাপুর ও বিপাশা বসু।বড় পর্দায় দর্শক বিপাশা বসু ও রণবীর কাপুরকে আর একবার দেখতে পাবেন। রণবীর কাপুর এবং বিপাশা বসু কে একসঙ্গে দেখা গিয়েছিল ২০০৮ সালে ‘বাচনা অ্যায় হাসিনো’‌ ছবিতে।এরপর দীর্ঘ সময় রণবীর–বিপাশাকে একসঙ্গে আর কাজ করতে দেখা যায়নি।তবে ১৩ বছর পর ফের একসঙ্গে রণবীর–বিপাশা কাজ করছেন, না কোনও ছবিতে নয় বরং বিজ্ঞাপনে তাঁদের একসঙ্গে দেখা যাবে।

আরও পড়ুনঃ অভিমান ভুলে সায়ন্তিকার পাশে বিদায়ী তৃণমূল কংগ্রেসের বিধায়ক শম্পা দরিপা।‌

এরপরই ভক্তরা জিজ্ঞাসা করতে শুরু করে দিয়েছেন; তবে কি বড় পর্দায় একসঙ্গে দেখা যেতে পারে রণবীর ও বিপাশাকে?। তবে অভিনেত্রী বিপাশা টুইটারে এই প্রশ্নের উত্তর দিয়েছেন। অভিনেত্রী জানিয়েছেন, ছবির বিষয় ভাল হলেই বড় পর্দায় অভিনয় করবেন তিনি। প্রসঙ্গত, বহু বছর পর বিজ্ঞাপনের মাধ্যমেই কাম্যাক হচ্ছে বিপাশার। এর আগে বিপাশার ‘‌হেরা ফেরি’‌, ‘‌ধুম ২’‌, ‘‌জিসম’‌, ‘‌রাজ’‌–এর মতো সফল ছবিতে অভিনয় করেছেন। বিয়ের পর স্বামী করণের সঙ্গে তিনি ২০১৫ সালে ‘‌অ্যালোন’‌ ছবিতে অভিনয় করেছিলেন।

প্রসঙ্গত,বিপাশা বসু ওয়েব সিরিজেও ইতিমধ্যে হাতেখড়ি হয়েছে।সম্প্রতি বিপাশা ও করণ মলদ্বীপে তাঁদের ছুটি কাটাতে গিয়েছিলেন। সেখানেই দারুণভাবে করণের জন্মদিনও পালন করেন বিপাশা। বিকিনি থেকে হট ড্রেস সব ছবি ইনস্টাগ্রামে ভক্তদের জন্য শেয়ার করেছেন তিনি। খুব ভালোভাবে ছুটি উপভোগ করে এসে এবার বিপাশা কাজে মন দিতে চাইছেন। এদিকে অভিনেতা রণবীরের ‘‌ব্রহ্মাস্ত্র’‌ প্রায় মুক্তির মুখে। এই ছবিতে তাঁর বিপরীতে দেখা যাবে আলিয়া ভাটকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত