নজরবন্দি ব্যুরো : আবারও দল ভাঙানোর রাজনীতিতে সরব অধীর, রাজ্যে আসন্ন একুশে নির্বাচনের আগেই ক্রমশ চড়ছে পারদ। অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম রাজ্য রাজনীতি। চলছে দলবদলের খেলা। ক্ষমতা প্রদর্শন করতে শাসকদল থেকে শুরু করে বিরোধী দল সকলেই বিভিন্ন কর্মসূচী গ্রহণ করছেন। আর এই পরিস্থিতিতেই পশ্চিমবঙ্গে বিজেপির উত্থানের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই দায়ী করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।
আরও পড়ুনঃ দলীয় তালিকায় রোজের রদবদল, পরবর্তী দফার জল্পনায় ভাসছে আরো ৫ নাম।


বুধবার এদিন মৌলালির রামলীলা ময়দানে দলের মাইনরিটি সেলের এক সভায় বক্তব্য রাখেন অধীর। আর সেইখানেই ভরা মঞ্চে দাঁড়িয়ে মমতাকে কটাক্ষ করে অধীর বলেন, “বিজেপির জমি শক্ত করে দিতেই মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস আর বামেদের দল ভাঙিয়েছিলেন।” রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, ভোটের আগেই এই পালা বদলে মুখ থুবড়ে পড়তে পারে শাসকদল।
আর তাতেই উদ্বিগ্ন তৃণমূল। ফলে শুভেন্দু অধিকারীর মতো দপুটে নেতা ঘাসফুল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ায় সিঁদুরে মেঘ দেখছে শাসকদল। অন্যদিকে বোটের আগে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে লড়ছে বাম-কংগ্রেস। উল্লেখ্য, বাংলা দখলের লড়াই-এ মরিয়া বিজেপি। সেই প্রচেষ্টাকে ব্যর্থ করতে গেরুয়া শিবিরকে সংখ্যালঘু অর্থাৎ মুসলিম বিরোধী হিসেবে তুলে ধরতে মরিয়া তৃণমূল।
আবারও দল ভাঙানোর রাজনীতিতে সরব অধীর, অবশিষ্ঠ মুসলিম ভোটব্যাংক বাঁচাতে তৎপর কংগ্রেসও। এবার সেই পালটা চাল দিল বিজেপি। শনিবারই সংখ্যালঘু সম্প্রদায়ের ৫ তৃণমূল নেতা যোগ দিল গেরুয়া শিবিরে। সঙ্গে দল বদলালেন একঝাঁক সাংসদ, বিধায়ক ও বিশিষ্ট নেতৃত্বও।









