ওষুধের দুনিয়া থেকে এবার বিনোদনের দুনিয়া, বলিউডে পা রাখলেন আদর পুনাওয়ালা

আমাদের দেশের অন্যতম আইকনিক প্রযোজক সংস্থার পার্টনার হতে পেরে আমি দারুণ উচ্ছ্বসিত

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সেরাম ইনস্টিটিউট, এবং তার কর্ণধার আদর পুনাওয়ালা। এই দুটি নাম সবচেয়ে বেশি পরিচিত হয়েছিল করোনার সময়। কারণ আদর পুনাওয়ালার সংস্থা সেরাম তৈরি করেছিল করণা ভ্যাকসিন। আর এবার মেডিসিন দুনিয়া থেকে বিনোদন দুনিয়া পা দিলেন এই সংস্থা। বলিউডের বিখ্যাত প্রযোজক সংস্থা পরিচালক করণ জহরের ধর্মা প্রোডাকশনের ৫০ শতাংশ মালিকানা কিনে নিলেন আদর। যার দাম এক হাজার কোটি টাকা।

বেশ কিছুদিন ধরেই ধর্মা প্রোডাকশনের সে আর বিক্রির জন্য বিজ্ঞপ্তি দিয়েছিলেন। তখন নাম উঠে এসেছিল রিলায়েন্স এবং সারেগামা মত কোম্পানির। কিন্তু তাদের পিছনে ফেলে এবার ধর্মা প্রোডাকশনের ৫০ শতাংশের মালিক হলেন সিরিন এন্টারটেইনমেন্ট। যার মালিক হলেন আদর পুনাওয়ালা।

এই নিয়ে কথা বলতে গিয়ে আদর পুনাওয়ালা বলেন, ‘আমাদের দেশের অন্যতম আইকনিক প্রযোজক সংস্থার পার্টনার হতে পেরে আমি দারুণ উচ্ছ্বসিত তাও আবার আমার বন্ধু করণ জোহরের পার্টনার। আশা করব আমরা ধর্মা প্রোডাকশনকে আরও বড় করতে পারব আগামী দিনে এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে পারব।’

অন্যদিকে করণ জোহর বলেন, ‘শুরুর দিন থেকে ধর্মা প্রোডাকশন মন ছুঁয়ে যাওয়া গল্পের সমর্থক হয়ে থেকেছে। আমার বাবা এমন ছবি বানানোর স্বপ্ন দেখেছেন বরাবর যার প্রভাব মানুষের মনে বহুদিন থেকে যায়। আজ আমরা আদরের সঙ্গে হাত মেলালাম। ও আমার কাছের বন্ধু এবং ভবিষ্যৎদ্রষ্টা। আমরা একসঙ্গে ধর্ম প্রোডাকশনকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার চেষ্টা করব।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন