নজরবন্দি ব্যুরো: ‘আশিকী’ খ্যাত অভিনেতা রাহুল রায় বাড়ি ফিরে এসেছেন। ৪৫ দিন লড়াই করার পরে, ৬ জানুয়ারী,শেষ পর্যন্ত মুম্বাইয়ের একটি হাসপাতাল থেকে রাহুলকে ছেড়ে দেওয়া হয়েছে। এই অভিনেতা নভেম্বরে আসন্ন চলচ্চিত্র ‘এলএসি’-র শ্যুটিং চলাকালীন রাহুল ব্রেইন স্ট্রোকের শিকার হয়েছিলেন, যার শ্যুটিং কারগিলে চলছিল।
আরও পড়ুন: কাশ্মীর ইস্যুতে চিন-পাকিস্তানকে হুঁশিয়ারি বার্তা ফ্রান্সের।
অভিনেতা রাহুল রায় আফাসিয়া নামক একটি পরিস্থিতির সাথে লড়াই করে যাচ্ছিলেন, যেখানে কথা বলতে অসুবিধা হয়। রাহুলের খারাপ অবস্থার পরিপ্রেক্ষিতে তাকে কারগিল থেকে মুম্বাইয়ে নিয়ে এসে চিকিত্সা করানো হয়েছিল। রাহুলের শ্যালক রোমির সেন সাক্ষাত্কারে তার স্বাস্থ্যের বিষয়ে কথা বলেছেন এবং জানিয়েছেন,অভিনেতা ঘরে ফিরে এসেছেন তবে পুরোপুরি সুস্থ হতে তাঁর ৬-৭ মাস সময় লাগবে।তার ফিজিও এবং স্পিচ থেরাপি অবিরত থাকবে।
হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন ‘আশিকি’ খ্যাত অভিনেতা রাহুল রায়, রাহুল রায়ের শ্যালক রোমির আরও বলেছেন যে, “শেষ ৪৫ দিন পুরো পরিবার এবং অভিনেতার জন্য অত্যন্ত চিন্তাপুর্ণ ছিল, তারা এখন খুশি যে রাহুল ঘরে ফিরে এসেছেন।”



