নিয়ম মেনেই রাজভবনের চা চক্রে যোগ মমতার, রাজ্যপালের সঙ্গে কথা

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সংঘাত ভুলে নিয়ম মেনেই রাজ্যপালের সঙ্গে চা চক্রে যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আজ বিকেল ৪টে নাগাদ মুখ্যমন্ত্রী পৌঁছান রাজভবনে। চা চক্রে যোগ দিয়ে আমন্ত্রিত বিভিন্ন মহলের বিশিষ্ট অতিথিদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। নির্দিষ্ট নিয়ম অনুযায়ী প্রতি বছর সাধারণতন্ত্র দিবসে রাজভবনে চা চক্রের আয়োজন করেন রাজ্যপাল। চলতি বছরেও তার ব্যতিক্রম হয়নি। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও তিনি আমন্ত্রণ জানান।

আরও পড়ুনঃ এ সপ্তাহে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই! আপাতত রাত ও সকালে শীতের আমেজ থাকবে বঙ্গে।

সমস্ত প্রোটোকল মেনে মঙ্গলবার বিকেল চারটে নাগাদ রাজভবনে পৌঁছন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, রাজ্যপুলিশের ডিজি-সহ শীর্ষ প্রশাসনিক কর্তাব্যক্তিরা। রাজভবনে ঢোকার কিছুক্ষণের মধ্যে রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা হয় মুখ্যমন্ত্রীর। কথা বলেন দু’জনে। এছাড়াও এদিনের চা চক্রে উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন মহলে বহু বিশিষ্ট কর্তাব্যক্তিরা।

তাঁদের সঙ্গে দেখা হয় মুখ্যমন্ত্রীর। কথাও বলেন তিনি। প্রায় ৪৫ মিনিট ধরে চলে চা চক্র। সকালে রেড রোডেও কুচকাওয়াজের সময় একসাথে সাক্ষাৎ হয় রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর। প্রসঙ্গত, রাজ্যে রাজ্যপালের দায়িত্ব নেওয়ার পর থেকেই সরকারের সঙ্গে বারবার সংঘাতে জড়িয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। প্রশাসনিক পরিকাঠামো নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন। চলেছে রাজভবন-নবান্নের পত্র যুদ্ধ। এই প্রেক্ষাপটে সাধারণতন্ত্র দিবসে ঘুচল সংঘাত। পরিবর্তে রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর সুসম্পর্কের ছবিই ধরা পড়ল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর