4th ফেব্রুয়ারি, 2026 (বুধবার) - 4:52 অপরাহ্ন
27 C
Kolkata

Exclusive Abhishek Chatterjee: ভুয়ো খবরে বিরক্ত স্ত্রী সংযুক্তা, প্রয়াত হয়েও শান্তি নেই অভিষেকের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মাত্র কয়েক দিন আগেই পরলোক গমন করেছেন অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। অভিষেকের (Exclusive Abhishek Chatterjee) আকস্মিক প্রয়াণে শোকাহত গোটা টলিপাড়া। অভিষেকের মৃত্যুর পর প্রয়াত অভিনেতাকে নিয়ে বিভিন্ন ভুয়ো খবরে বিরক্ত তাঁর স্ত্রী সংযুক্তা চট্টোপাধ্যায়। এই বিষয়ে সংযুক্তা ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট করেন।

আরও পড়ুনঃ শাহিদের সঙ্গে রাত কাটাতে বাধ্য হয়েছিলেন, চাঞ্চল্যকর মন্তব্য অভিনেত্রী কঙ্গনার

অভিষেক চট্টোপাধ্যায়ের মৃত্যুর পর তাঁর পরিবারকে বিভিন্ন জায়গা থেকে অর্থনৈতিক সাহায্য করা হচ্ছে; এই বিষয় নিয়ে নানা ভুল খবর ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমের বিভিন্ন চ্যানেলে। এমনটাই অভিযোগ অভিষেক চট্টোপাধ্যায় স্ত্রী সংযুক্তা চট্টোপাধ্যায়ের। সংযুক্তা ফেসবুক পোষ্টে লিখেছেন, তিনি অর্থনৈতিকভাবে তিনি যথেষ্ট স্বাবলম্বী। তাদের কারোর সাহায্যের প্রয়োজন নেই। তিনি নিজেও একটি বিদেশি বহুজাতিক সংস্থায় কর্মরতা।

ভুয়ো খবরে বিরক্ত স্ত্রী সংযুক্তা, প্রয়াত হয়েও শান্তি নেই অভিষেকের
ভুয়ো খবরে বিরক্ত স্ত্রী সংযুক্তা, প্রয়াত হয়েও শান্তি নেই অভিষেকের

এই প্রসঙ্গে খাস খবর এর তরফ থেকে সংযুক্তা চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলে সংযুক্তা চট্টোপাধ্যায় বললেন, ‘অভিষেক চট্টোপাধ্যায় (Exclusive Abhishek Chatterjee) মৃত্যুর পর যেভাবে ভুয়ো খবর পড়েছে তাতে সত্যিই খুব খারাপ লাগছে। একটা মানুষ চলে যাওয়ার পর এই সমস্ত খবর একদমই অভিপ্রেত নয়।’

ভুয়ো খবরে বিরক্ত স্ত্রী সংযুক্তা, প্রয়াত হয়েও শান্তি নেই অভিষেকের

hqdefault

তিনি আরও বলেন, ‘বিভিন্ন জায়গায় বলা হচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত এমনকী সৌরভ গঙ্গোপাধ্যায় আমাদের আর্থিক সাহায্য করেছেন। কিন্তু এগুলি সর্বৈব মিথ্যা কথা। তারা কেউ কোনও আর্থিক সাহায্য করেননি। এমনকী তারা দেখাও করতে আসেননি। শুধু এই মানুষেরা নয়, কারোর কাছ থেকেই আমরা কোনও আর্থিক সাহায্য নিচ্ছি না। আমরা আর্থিক দিক থেকে যথেষ্ট স্বাবলম্বী। অভিষেক চট্টোপাধ্যায় নিজেও চাইতেন না কারোর থেকে আর্থিক সাহায্য নিতে। তাই আমরাও তাঁর দেখানো পথই অনুসরণ করছি।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত

Discover more from Najarbandi | Get Latest Bengali News, Bangla News, বাংলা খবর

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading