শিয়রে লোকসভা নির্বাচন। ঘোষণা হয়ে গেছে নির্বাচনের দিনক্ষণ। জেলায় জেলায় জোরকদমে প্রচার চালাচ্ছে সমস্ত রাজনৈতিক দল। ব্রিগেডের ময়দান থেকে প্রার্থী ঘোষণা করে প্রচারের ময়দানে নেমে পড়েছে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কয়লা পাচার মামলায় আপাতত স্বস্তি পেলেন শাসকদলের সেনাপতি। সন্দেশখালি কাণ্ডের পর আজ বসিরহাটে প্রথমবার প্রচারে গিয়েছেন অভিষেক। এর মধ্যে বড় খবর।

আরও পড়ুন: বৃষ্টিস্নাত শহর, হেভিওয়েট মন্ত্রীর ভাইয়ের বাড়িতে আয়কর হানা
আজ বুধবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিল আগামী ১০ জুলাই পর্যন্ত ইডির তলবে দিল্লি যাবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবে এই রায়ে স্বস্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের আইনজীবী কপিল সিব্বল বলেন,’লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছে তার মক্কেল। প্রচারে অংশগ্রহণ করার জন্য তাকে নির্বাচনের সময়কালে ছাড় দেওয়া হোক। প্রচারে ব্যস্ত থাকবেন তিনি।’
*Abhishek Banerjee & Anr v. Enforcement Directorate*
The SC today took note of the fact that the Petitioner No. 1 is a MP and a candidate from the Diamond Harbour in the upcoming Lok Sabha Elections 2024, and both him and his wife Rujira Banerjee have continue their cooperation…
— Kunal Ghosh (@KunalGhoshAgain) March 20, 2024
সুপ্রিম রায়ে স্বস্তিতে অভিষেক, নির্বাচনের মধ্যে নিষেধাজ্ঞা ইডি তলবে
এর পরিপ্রেক্ষিতে ইডির আইনজীবী এস ভি রাজু বলেন, ‘লোকসভা নির্বাচনের কারণে এই সময় দিল্লিতে তলব করা হবে না অভিষেক বন্দ্য়োপাধ্যায়কে।’ আগামী ১০ জুলাই এই মামলার পরবর্তী শুনানি। সেই পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচ বহাল রাখল শীর্ষ আদালত। বরাবরের মত এবারও কেন্দ্রের এজেন্সির বারবার তলব নিয়ে সোচ্চার শাসকদল।



