নজরবন্দি ব্যুরোঃ শেষ মুহুর্তে প্রচারে জোর। তাই বছর শেষে ফের গোয়া সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিন দিন গোয়ায় থাকবেন তিনি। গোয়া থেকেই ত্রিপুরার উদ্দেশ্যে রওনা দেবেন ডায়মন্ড হারবারের সাংসদ। মনে করা হচ্ছে শেষ মুহুর্তে দলের প্রচারে জোর দিতে এবং সাংগঠনিক বিষয়ে দলের রণনীতি স্থির করতেই উপস্থিত হবেন তিনি।
আরও পড়ুনঃ Pegasus: রাজ্যের তৈরি কমিশনের তদন্তে স্থগিতাদেশ, সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত ঘিরে জল্পনা
তৃণমূল সূত্রে খবর, ২৬ ডিসেম্বর গোয়া সফরে যাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২৯ তারিখ অবধি গোয়ায় থাকবেন তিনি। সেখানে দলীয় বৈঠক সারা পাশাপাশি প্রচারও সারবেন তিনি। সেখান থেকে ১৯ তারিখেই রওনা দেবেন ত্রিপুরায়। সেখানেও দুই দিনের বৈঠক সেরে ৩০ তারিখ কলকাতায় ফিরবেন অভিষেক।
আর মাত্র হাতে গোনা কয়েকটা মাস। এরপরেই রয়েছে গোয়ার বিধানসভা নির্বাচন। বাংলায় বিজেপির রথ আটকে দেওয়ার পরেই ৪০ আসন বিশিষ্ট গোয়ার বিধানসভায় ক্ষমতায় না এলেও বিরোধী আসনে বসাই প্রধান লক্ষ্য তৃণমূলের। কঙ্কণী রাজ্যে তাঁদের প্রতিপক্ষ কংগ্রেস এবং বিজেপি। দুই পক্ষকে সমান্তরালে রেখে কী হবে আক্রমণের স্ট্র্যাটেজি তা বাতলে দেবেন অভিষেক।
এরপরেই ত্রিপুরার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। সেখানে কর্মীদের সঙ্গে বৈঠক করবেন তিনি। গত পুরভোটে তৃণমূলের উল্লেখযোগ্য ফলাফল নিয়ে আলোচনা হয়েছে সমস্ত মহলেই। দলের পরবর্তী কর্মসূচী ঠিক করতে পারেন অভিষেক। সেইসঙ্গে ত্রিপুরায় তৃণমূলের সাংগঠনিক কমিটি নিয়েও আলচনা হতে পারে।
বছর শেষে ফের গোয়া সফরে অভিষেক, সারবেন দলীয় বৈঠক

উল্লেখ্য, চলতি মাসেই গোয়া সফরে উপস্থিত হন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার সেই সফরে উপস্থিত ছিলেন অভিষেকও। মমতার সেই সফরে তৃণমূলে যোগ দেন এনসিপির একমাত্র বিধায়ক এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী চার্চিল অ্যালেমাও। তৃণমূলে যোগদান করেন অ্যালভিটো। নির্বাচনে সবচেয়ে পুরাতন দল এমজিপির সঙ্গে জোটে শিলমোহর দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। বাকি কাজ পাকা করতেই গোয়া সফরে যাচ্ছেন অভিষেক।



