২৪-এ লক্ষ্য উত্তরবঙ্গে ফুল বদল, নয়া স্ট্র‌্যাটেজি নিয়ে এবার নির্বাচনী ময়দানে অভিষেক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

লোকসভা নির্বাচনের বাকি আর কয়েকদিন। উত্তরবঙ্গ থেকে শুরু হচ্ছে সাত দফার ভোটপর্ব। ২০১৯ সালে বাংলার এই ভাগেই ধুকতে হয়েছিল শাসক দল তৃণমূল কংগ্রেসকে। প্রায় সবকটি আসনই বিজেপির ঝুলিতে গিয়েছিল। ২০২৪-এ সেই ফলাফল পাল্টে দিতে নতুন কৌশল নিয়ে মাঠে নামছে তৃণমূল। দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) নিজে সেই দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। উত্তরবঙ্গে স্ট্র‌্যাটেজি স্থির করতে আজ অর্থাৎ সোমবার থেকেই বৈঠকে বসবেন তিনি।

২৪-এ লক্ষ্য উত্তরবঙ্গে ফুল বদল, নয়া স্ট্র‌্যাটেজি নিয়ে এবার নির্বাচনী ময়দানে অভিষেক

আরও পড়ুন: শর্ত রেখেই রাজনীতিতে ফিরেছেন, ভোট মিটলে কি ফের শোনা যাবে ‘বিদায়ের বাণী’?

২০১৯-এর লোকসভা নির্বাচনে (Loksabha election 2019) কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাট, মালদহ উত্তর- উত্তরবঙ্গের এই আসনে জয় পেয়েছিল বিজেপি। তৃণমূল এখানে ফুল ফোটাতে পারেনি। তাই ২৪-এর নির্বাচনে শাসক শিবিরের লক্ষ্য ‘ফুল বদল’। পদ্ম ফুল সরিয়ে উত্তরবঙ্গের জমিতে ঘাসফুল ফোটাতে চায় তারা। সেই লক্ষ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ময়দানে নামছেন। সোমবারই উত্তরবঙ্গে যাচ্ছেন অভিষেক। সেখানে পরপর কর্মিসভা রয়েছে তাঁর। এদিন শিলিগুড়িতে গিয়ে বৈঠক করবেন। সেই বৈঠকে দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির কর্মীদের ডেকে পাঠানো হয়েছে। নির্বাচনী কৌশল নিয়ে জরুরী বার্তা দেবেন অভিষেক। আগামীকাল, ২ এপ্রিল কোচবিহারে কর্মিসভা ও বৈঠক রয়েছে।

২৪-এ লক্ষ্য উত্তরবঙ্গে ফুল বদল, নয়া স্ট্র‌্যাটেজি নিয়ে এবার নির্বাচনী ময়দানে অভিষেক

২০২১-এর বিধানসভা নির্বাচনের (Assembly Election 2021) সময় থেকেই উত্তরবঙ্গে ক্রমশ ঘাঁটি তৈরি করার কাজ শুরু করে দিয়েছে তৃণমূল। গত বছর পঞ্চায়েত ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে হাতিয়ার করেছিল তাঁরা। একইসঙ্গে কেন্দ্রীয় বঞ্চনা ও উত্তরবঙ্গকে বাংলা থেকে পৃথক করে দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছিল বিজেপির বিরুদ্ধে।

২৪-এ লক্ষ্য উত্তরবঙ্গে ফুল বদল, নয়া স্ট্র‌্যাটেজি নিয়ে এবার নির্বাচনী ময়দানে অভিষেক

২৪-এ লক্ষ্য উত্তরবঙ্গে ফুল বদল, নয়া স্ট্র‌্যাটেজি নিয়ে এবার নির্বাচনী ময়দানে অভিষেক
২৪-এ লক্ষ্য উত্তরবঙ্গে ফুল বদল, নয়া স্ট্র‌্যাটেজি নিয়ে এবার নির্বাচনী ময়দানে অভিষেক

এপ্রিলের প্রথম সপ্তাহে উত্তরবঙ্গে সভা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। রবিবার জলপাইগুড়িতে প্রাকৃতিক দুর্যোগের জেরে ৫ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা একাধিক। ক্ষয়ক্ষতি হয়েছে অনেকের। গতকাল রাতেই তড়িঘড়ি উত্তরবঙ্গে ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করতে যান মুখ্যমন্ত্রী। নির্বাচনী বিধি মেনেই ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন