নজরবন্দি ব্যুরোঃ এই মুহুর্তে তৃণমূলে নবজোয়ার কর্মসূচির কারণে উত্তরবঙ্গে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই বিজেপির পৃথক উত্তরবঙ্গের দাবির বিরুদ্ধে গর্জে উঠলেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড। শনিবার জনসংযোগ যাত্রায় নেমে বিজেপির উদ্দেশ্যে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গকে আলাদা ভাগ করে আলাদা রাজ্য গড়বেন তাহলে আমি কথা দিয়ে যাচ্ছি উত্তরবঙ্গের মানুষের কাছে কোনওদিন মুখ দেখাব না।
আরও পড়ুনঃ Kunal Ghosh: কুণালের মামলায় বিমান-সেলিম-শতরূপদের সমন, কবে দিতে হবে হাজিরা?
একইসঙ্গে এদিনের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, আমি চ্যালেঞ্জ করে বলছি। বিজেপি বলছে আলাদা রাজ্য গড়ব। নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নড্ডা, এই তিনজনকে এখান থেকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে যাচ্ছি। উত্তরবঙ্গের যে কোনও জায়গায় দাঁড়িয়ে মিটিং করে যদি তাঁরা বলতে পারেন, উত্তরবঙ্গকে আলাদা ভাগ করে আলাদা রাজ্য গড়বেন তাহলে আমি কথা দিয়ে যাচ্ছি উত্তরবঙ্গের মানুষের কাছে কোনওদিন মুখ দেখাব না।

এই মুহুর্তে আলিপুরদুয়ারে রয়েছেন অভিষেক। চা বাগানের শ্রমিকদের সমস্যার শোনা থেকে শুরু করে দলিত পরিবারের সঙ্গে মধ্যাহ্নভোজ। নিত্যদিন নজির গড়ছেন অভিষেক। তেমনই আক্রমণ শানাতে পিছপা হচ্ছেন না বিজেপি বিরুদ্ধেও। এদিন আলিপুরদুয়ারের সাংসদ জন বারলার কথা উল্লেখ করে তিনি বলেন, আপনাদের ভোটে নির্বাচিত জন বার্লা দিল্লিতে গিয়ে দিল্লির তল্পিবাহকতা করে বাংলার বিরুদ্ধে কথা বলছে। বাংলায় হেরে গিয়েছে বলে বাংলার টাকা আটকে রেখেছে। পঞ্চায়েতে এমন সদস্য চাইছি, যাঁরা দিল্লির কাছে মাথা নত করবে না, বশ্যতা স্বীকার করবে না এবং ভয় পাবে না।
উত্তরবঙ্গের মানুষের কাছে কোনওদিন মুখ দেখাব না, বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের

আরও একবার বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা নিয়ে সরব হন তিনি। তিনি জানিয়েছেন, বাংলা একমাত্র রাজ্য যার টাকা ভারতীয় জনতা পার্টির সরকার গায়ের জোরে আটকে রেখেছে। যে আমার আপনার অধিকারের স্বার্থে লড়বে তাঁকেই আমরা ভোট দেব। এমন লোককে ভোট দিয়ে নির্বাচিত করব যে মিথ্যা বলবে না। মিথ্যা প্রতিশ্রুতি দেবে না। আপনারা আমার সঙ্গে থাকলে এই মিশনকে আমি বাস্তবায়িত করে দেখাবই।



