‘সংবিধান জীবনের চালিকাশক্তি’, প্রজাতন্ত্র দিবসে বিশেষ বার্তা অভিষেকের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

দেশজুড়ে পালিত হচ্ছে ৭৫ তম প্রজাতন্ত্র দিবস (75th Republic Day)। এদিন সকাল থেকেই বিভিন্ন প্রান্তে দিনটি উদযাপন করা হচ্ছে। প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে দেশ তথা রাজ্যবাসীকে সংবিধান নিয়ে বিশেষ বার্তা দিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন তিনি।

'সংবিধান জীবনের চালিকাশক্তি', প্রজাতন্ত্র দিবসে বিশেষ বার্তা অভিষেকের

আরও পড়ুন: সংবিধান লাগু হওয়ার ৬ মিনিট পর ভারত পায় প্রথম রাষ্ট্রপতি, জানুন সেই অজানা তথ্য

ডায়মন্ড হারবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) লেখেন, ‘সংবিধান নিছক আইনজীবীর দলিল নয়, এটি জীবনের একটি বাহন। আজ যখন প্রজাতন্ত্র দিবস উদযাপন হচ্ছে, সেইদিনে দাঁড়িয়ে আমরা শপথ করছি শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাদের সংবিধানের মূল্যবোধ রক্ষা করতে হবে। যাই হোক না কেন, আমাদের কণ্ঠ সর্বদা সমতা, স্বাধীনতা ও ন্যায়ের আদর্শের প্রতিধ্বনি করবে!’ রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম না করে বিজেপিকে কটাক্ষ করেছেন।

'সংবিধান জীবনের চালিকাশক্তি', প্রজাতন্ত্র দিবসে বিশেষ বার্তা অভিষেকের
‘সংবিধান জীবনের চালিকাশক্তি’, প্রজাতন্ত্র দিবসে বিশেষ বার্তা অভিষেকের

শুক্রবার সকাল থেকেই রেডরোডে কুচকাওয়াজের সঙ্গে পালিত হচ্ছে প্রজাতন্ত্র দিবস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অংশ নিয়েছিল তথ্য ও সংস্কৃতি দফতরের একাধিক ট্যাবলো। তথ্য সংস্কৃতি দফতরের ‘ধর্ম যার, উৎসব সবার’ ট্যাবলো। কলকাতা পুলিশ, পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগের ট্যাবলো রয়েছে।

‘সংবিধান জীবনের চালিকাশক্তি’, প্রজাতন্ত্র দিবসে বিশেষ বার্তা অভিষেকের

'সংবিধান জীবনের চালিকাশক্তি', প্রজাতন্ত্র দিবসে বিশেষ বার্তা অভিষেকের

উল্লেখ্য, ১৯৪৭ সালে দেশ স্বাধীনের পর শুরু হয়েছিল ভারতের সংবিধান (Constitution of India) তৈরির কাজ। ১৯৪৯ সালের ২৬ নভেম্বর গণ পরিষদ গ্রহণ করে। সেই মর্মে ১৯৫০ সালের ২৬ জানুয়ারি সংবিধান কার্যকর করা হয়। ভারতবর্ষ একটি প্রজাতান্ত্রিক দেশে পরিণত হয়। ২ বছর ১১ মাস ১৮ দিন ধরে বৈঠক চলার পর গণ পরিষদ সংবিধানকে অনুমোদন দেয় এবং ২৬ নভেম্বর সংবিধান দিবস হিসেবে পালন করা হয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত