‘অপেক্ষায় বাংলা’, ৩৫০ ঘণ্টা পরও শ্বেতপত্র নেই! বিজেপিকে খোঁচা অভিষেকের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

কেন্দ্রীয় বঞ্চনা ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সরব বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। বকেয়া টাকা আদায়ের দাবিতে ধর্নাতেও বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কয়েক সপ্তাহ আগে এক সভা থেকে বাংলার বকেয়া টাকা নিয়ে শ্বেতপত্র প্রকাশের চ্যালেঞ্জ দেন অভিষেক (Abhishek Banerjee)। বৃহস্পতিবার এনিয়ে একটি টুইট করেন তিনি। কী লিখলেন তৃণমূলের ‘সেনাপতি’?

'অপেক্ষায় বাংলা', ৩৫০ ঘণ্টা পরও শ্বেতপত্র নেই! বিজেপিকে খোঁচা অভিষেকের

আরও পড়ুন: ১০০ দিনের ‘শ্বেতপত্র’ বিতর্কের মধ্যে ১৩ টাকা বাড়ছে মজুরি, কমিশনে যাচ্ছে শাসকদল!

এদিন নিজের এক্স হ্যান্ডেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘প্রায় দু সপ্তাহ কেটে গিয়েছে, ৩৫০ ঘণ্টা সময় অতিক্রান্ত, বিজেপি সরকার এখনও আমার চ্যালেঞ্জ গ্রহণ করে আবাস যোজনা এবং মানরেগা টাকা নিয়ে শ্বেতপত্র প্রকাশ করতে লজ্জা পাচ্ছে।’ ২০২১-এর বিধানসভা নির্বাচনে (Assembly Election 2021) হারের পর থেকে এখনও পর্যন্ত এক টাকাও কেন্দ্রের বিজেপি সরকার বাংলায় পাঠিয়েছে কিনা সেইউ প্রশ্নও তোলেন অভিষেক। তিনি এক্স হ্যান্ডেলে আরও লেখেন, ‘বাংলা অপেক্ষা করছে, নিরঙ্কুশ দায়বদ্ধতা ছাড়া আর কিছুই চাইছে না!’

'অপেক্ষায় বাংলা', ৩৫০ ঘণ্টা পরও শ্বেতপত্র নেই! বিজেপিকে খোঁচা অভিষেকের
‘অপেক্ষায় বাংলা’, ৩৫০ ঘণ্টা পরও শ্বেতপত্র নেই! বিজেপিকে খোঁচা অভিষেকের

অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিকবার দাবি করেছেন, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে হেরে যাওয়ার পর থেকেই কেন্দ্রীয় সরকার আবাস যোজনা ও ১০০ দিনের কাজের প্রকল্পের জন্য এক পয়সাও বরাদ্দ করেনি কেন্দ্র। তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন, ‘কেন্দ্র যে বকেয়া মেটায়নি তা প্রমাণ করতে বিজেপি নেতাদের সঙ্গে মুখোমুখি বসে তর্ক করতেও রাজি ছিলেন তিনি।

‘অপেক্ষায় বাংলা’, ৩৫০ ঘণ্টা পরও শ্বেতপত্র নেই! বিজেপিকে খোঁচা অভিষেকের

'অপেক্ষায় বাংলা', ৩৫০ ঘণ্টা পরও শ্বেতপত্র নেই! বিজেপিকে খোঁচা অভিষেকের

অভিষেকের টুইটের পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে রাজ্য বিজেপি। তাঁদের কথায়, ‘মমতা বন্দ্যোপাধ্যায়কে বলা হলে তিনি কি শ্বেতপত্র প্রকাশ করবেন? রাজ্য সরকার একথা কেন্দ্র সরকারকে বলতে পারে না! বিজেপির কটাক্ষ, তৃণমূল রাজনৈতিক ইস্যুহীনতায় ভুগছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন