নজরবন্দি ব্যুরোঃ গত দিল্লি ম্যচে হারের পর অনেকটাই ব্যাকফুটে চলে গিয়েছে শ্রেয়স আইয়ারের কলকাতা। শুধু ম্যাচ হারাই নয়, বোলিং থেকে ব্যাটিং সবেতেই দাপট দেখিয়েছে দিল্লির ক্রিকেটাররা। যা বেশ বুঝতে পারছে নাইট ম্যানেজমেণ্ট। এসবের মাঝেই ওপেনিং নিয়ে প্রবল চিন্তা দেখ দিয়েছে কেকেআরের অন্দরে। দলের অন্যতম তারকা অজিঙ্ক রাহানে প্রথম দিকে ব্যাটে রান পেলেও সময়ের সাথে সাথে ফর্ম হারিয়েছে এই তারকার।
আরও পড়ুনঃ আরাবুলের ছেলেকে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ


উল্লেখ্য, দিনকয়েক আগেই নাইট শিবিরের সঙ্গে যুক্ত হয়েছেন এই অজি তারকা। তারপর নিয়ম মেনেই দিন তিনেক নিভৃতবাসে কাটিয়ে দলের সঙ্গে অনুশীলনে নেমে পড়েন এই তারকা। এরপরে কলকাতার ফেসবুক পেজ থেকে সমর্থকদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দেন তিনি। ফিঞ্চ বলেন,”আমাদের টিম আগের থেকে যথেষ্ট ভাল। আমরা যথেষ্ট ভালো খেলছি। যেটা দেখতেও খুব ভাল লাগছে।”
ওপেনার ঘিরে দুশ্চিন্তা নাইট শিবিরে, সুযোগ পাবেন ফিঞ্চ?

তাহলে কি রাহানের বদলে দলে আসবেন ফিঞ্চ? সেই প্রশ্নেরই উত্তর খুঁজছেন সকলে। তবে বিশেষ সূত্র থেকে জানা গিয়েছে, আপাতত প্যাট কামিন্স, নারিন, রাসেল কে দলে রাখার কথা ভাবা হলেও কালকের ম্যাচে আদৌ কেমন কম্বিনেশনে নামবে কলকাতা তা এখনও ঠিক হয়নি। তাহলে কী স্যাম বিলিংসের বদলে দলে আসবেন এই অজি তারকা? এখন সেটাই দেখার।










