নজরবন্দি ব্যুরোঃ রাজ্য সরকারের খাদ্য দফতরের তরফে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড সংযোগ করার বিষয়ে গেজেট নোটিফিকেশন জারি করা হয়েছে। বাংলায় দু রকমের রেশন কার্ডের জন্যই বাধ্যতামূলক করা হচ্ছে আধার কার্ড। খাদ্য সাথী প্রকল্পের আওতায় দুই ধরনের রেশন কার্ড রয়েছে, যার মাধ্যমে উপভোক্তারা ভরতুকি মূল্যে চাল, গম পান।
আরও পড়ুনঃ রাত পোহালেই পুরভোট, রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস, প্রবল বর্ষণে ভাসবে কোন কোন জেলা?
যারা এখনও রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড সংযুক্ত করেননি, তাঁদের দ্রুত এই সংযুক্তিকরণ করার কথা বলা হয়েছে। যাদের আধার কার্ড নেই, তাঁরা ভরতুকি মূল্যে খাদ্যশস্য পেতে চাইলে তাঁদের আগামী ৩১ মার্চের মধ্যে আবেদন করার কথা বলা হয়েছে। তবে জানানো হয়েছে, ৫ বছর বা তার থেকে কম বয়সি শিশুর জন্য আধার কার্ড বাধ্যতামূলক নয়।

আর এই সংযুক্তিকরণ এর কাজ করতে হবে আগামী এক মাসের মধ্যে অর্থাৎ আগামী ১৯ শে মার্চের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করবার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আধার সংযুক্তিকরণ এর প্রধান লক্ষ্য হল রাজ্যে রয়েছে ভুয়ো রেশন কার্ড। অর্থাৎ মৃত মানুষের রেশন কার্ড দেখিয়ে রেশন তুলে নেওয়ার অভিযোগ রয়েছে খাদ্য দপ্তর এর তরফ থেকে।
আগামী ১৯ মার্চের মধ্যে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড সংযুক্ত করতে হবে, জানালো সরকার
এর ফলে প্রকৃত কার্ড হোল্ডাররা পারছেন না ভর্তুকি যুক্ত খাদ্য সামগ্রী। তবে যতদিন সংযুক্তিকরণ এর কাজ শেষ হচ্ছে ততদিন ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ব্যাঙ্ক পাস বুক দেখিয়ে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা পেতে পারেন বলে জানিয়েছে রাজ্য সরকার।



