নজরবন্দি ব্যুরোঃ শীত শেষ হলেও দেখা মিলছে না অন্য ঋতুদের, এখন যেন একটাই কাল সেটা বর্ষাকাল। বৃষ্টি এ বারে আর পিছু ছাড়বে না বঙ্গবাসীর। মাসের অর্ধেক দিন মেঘলা আকাশ। এক দিন রোদ উঠলেই, পরের দিন আবারও মেঘে ঢেকে যাচ্ছে, ফলে বিরক্ত সাধারণ মানুষও। কিন্তু তাতে কী! ফের দুর্যোগের পূর্বাভাস রাজ্যজুড়ে। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ফের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুনঃ সূর্যকে ছুঁয়ে ফেলল নাসার পার্কার, অনুভব করেছে ৭৬০ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা
আজ, শনিবারও বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর থেকে জানা যাচ্ছে, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম এইসব জায়গায় এবং উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পঙে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার গোটা রাজ্য জুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ওপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, সেই কারণে এই বৃষ্টি। কলকাতার ক্ষেত্রে আজ আংশিক মেঘলা আকাশ থাকবে। রবিবার কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা।

রাজ্যে পুরসভা নির্বাচনের দিন অর্থাৎ আগামিকাল রবিবার রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস। পশ্চিমের জেলায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট থাকবে। আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৫ ডিগ্রি। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯১ শতাংশ।
দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতে বৃহস্পতিবার হালকা বৃষ্টির পূর্বাভাস। পশ্চিমের এই জেলাগুলিতে রবিবার মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টি পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতায় জেলায়। উপকূলের জেলাগুলিতে মেঘলা আকাশ হলেও বৃষ্টির সম্ভাবনা কম।
দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়ার পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও। শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলা মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে মাঝারি বৃষ্টি হবে। শুক্রবার সকালেও সামান্য কুয়াশা ছিল শহর কলকাতার বুকে। পরে পরিষ্কার হয়ে যায় আকাশ। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৭ শতাংশ।
নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে। প্রথম প্রভাব পড়বে উত্তর পশ্চিম ভারতে। এর ফলে দিনভর বৃষ্টি তুষারপাতের সম্ভাবনা জম্মু-কাশ্মীর লাদাখ ও মুজাফফরাবাদে। বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি তুষারপাতের সম্ভাবনা হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডে। উত্তর এবং দক্ষিণের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। কোথাও হালকা, কোথাও মাঝারি বৃষ্টির সম্ভাবনা, জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
রাত পোহালেই পুরভোট, রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস, প্রবল বর্ষণে ভাসবে কোন কোন জেলা?

আবহাওয়াবিদরা জানাচ্ছেন, পশ্চিম মধ্যপ্রদেশ থেকে নাগাল্যান্ড পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত। মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, বিহার পশ্চিমবঙ্গ,অসম হয়ে নাগাল্যান্ড পৌঁছেছে অক্ষরেখাটি। দ্বিতীয় পশ্চিমী ঝঞ্ঝাটি আসছে ২৮ ফেব্রুয়ারি । যে ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতের রয়েছে, সেটি ক্রমশ পূর্বদিকে এগোচ্ছে।



