নজরবন্দি ব্যুরোঃ Tinder-এ এবার সঙ্গী নয় বোন খুঁজলেন এক ব্যাক্তি, সাধারণত সোশ্যাল মিডিয়াতে যে ডেটিং অ্যাপ গুলি রয়রছে তাঁর মধ্যে টিন্ডার (Tinder) ডেটিং অ্যাপের মাধ্যমে এই প্রজন্মের ছেলে-মেয়েরা খুঁজে নেয় তাদের মনের মানুষকে। এবার সেখানেই ঘটলো এক অবাক করা কান্ড। কিন্তু এ-বার এই ডেটিং অ্যাপ কাজে লাগিয়েই বোন খুঁজলেন এক ভাই। শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি!
আরও পড়ুনঃ পেশাদার টেনিসকে বিদায় জানাতে চলেছেন সেরেনা উইলিয়ামস


রাত পোহালেই রাখি। আর এই পবিত্র রাখিবন্ধন (Raksha Bandhan 2022) উৎসবে প্রতিটি বোন মঙ্গলকামনা করে ভাইদের হাতে বেঁধে দেবে রাখি। কিন্তু মুম্বইয়ের বাসিন্দা ওই ব্যক্তির কোনও বোন নেই। ফলে তাঁর হাতে রাখি বাঁধার মতো কেউ নেই। আবার রাখি উপলক্ষে বোনকে উপহার দেওয়ার বিষয়টাও বড্ড মিস করতেন ওই ব্যক্তি। এ-ভাবে প্রতি বছরই এই উৎসবের আনন্দ থেকে বঞ্চিত থেকে যান তিনি।

এর পর বোন খুঁজতে বেছে নেন জনপ্রিয় ডেটিং অ্যাপ (Dating App) টিন্ডারকেই। গত দুই বছর ধরে রাখির ঠিক দুই সপ্তাহ আগে থেকেই বদলে যায় তাঁর টিন্ডার-এর বায়ো (Bio)। বছরের এই সময়টা সেখানে লেখা থাকে, ‘রাখি বন্ধন উৎসবে আনন্দ করতে একটা বোন খুঁজছি’।
সম্প্রতি এই ঘটনার কথা শেয়ার করেছেন ওই ব্যক্তি নিজেই। রেডিট (Reddit)-এ নিজের সমস্যা এবং সমস্যার সমাধানের গল্প বলেছেন তিনি। সেখানে ওই ব্যক্তি লিখেছেন, ‘বরাবরই রাখির সময় ফোমো (FOMO) বা ফিয়ার অফ মিসিং আউট (Fear of Missing Out)-এর একটা অনুভূতি কাজ করত। আর এ-ভাবেই আমার জীবনের অনেকটা সময় কেটে গিয়েছে।’



তিনি আরও বলেন, ‘আসলে আমার তো কোনও বোন নেই। তাই এই দিনে আমার হাতে রাখি বাঁধার মতোও কেউ নেই। ফলে এই দিনটায় বোনকে উপহারও দিতে পারি না। তাই গত দুই বছর ধরে রাখি বন্ধন উৎসবের ঠিক দুই সপ্তাহ আগে থেকে বায়ো-তে লিখতাম, রাখিবন্ধনের সময় আনন্দ করতে একটা বোন খুঁজছি আমি।’
কিন্তু সাড়া কি মিলেছে? হ্যাঁ, এই বিজ্ঞাপনে কাজ হয়েছে এবং সাড়াও মিলেছে। তাই টিন্ডারকে ধন্যবাদ জানিয়ে অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি রেডিট-এ আরও লিখেছেন, ‘এখন আমার দু’টো বোন। এঁদের দু’জনকেই আমি পেয়েছি টিন্ডার থেকে। এই বছর আমরা তিন জনেই একসঙ্গে রাখিবন্ধন উদযাপন করার পরিকল্পনা করেছি। রাখি বাঁধার পাশাপাশি একে অপরকে উপহারও দেব আমরা। ফলে এই দিনটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছি।’
Tinder-এ এবার সঙ্গী নয় বোন খুঁজলেন এক ব্যাক্তি, কিন্তু পেলেন কি সেই বোন?

স্বভাবতই ওই ব্যক্তির এই পোস্ট ভাইরাল হয়েছে। আর এই ঘটনায় তাজ্জব নেটিজেনরাও। অনেকে এই বোন খোঁজার ঘটনায় খুবই মজা পেয়েছেন, আবার কেউ কেউ একটু বিভ্রান্তও বটে। এক নেটাগরিক লিখেছেন, ‘এটা দেখে আমার একটা ঘটনার কথা মনে পড়ছে। একটা মেয়ের প্রোফাইল হ্যান্ডেল করত তার বাবা। সেখানে সেই বাবা লিখেছিলেন, আমার মেয়ের জন্য। আসলে তিনি লিখতে চেয়েছিলেন আমার মেয়ের জন্য একটা পাত্র খুঁজছি।’ আর এক জন আবার টিন্ডারে বোন খোঁজার ঘটনা নিয়ে লিখেছেন, ‘এটা দেখে আমি মারাত্মক ভাবে হেসেছি।’








