কলকাতার ডোরিনা ক্রসিংয়ে উল্টে গেল বাস, আহত কমপক্ষে ১৫

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ফের ভরদুপুরে ভয়াবহ বাস দুর্ঘটনার সাক্ষী থাকল শহরবাসী। সূত্র মারফত খবর আজ দুপুর ২.১০ নাগাদ কলকাতার ডোরিনা ক্রসিং সংলগ্ন এলআইসি বিল্ডিংয়ের সামনে টায়ার ফেটে  যায় একটি মিনিবাসের। যারফলে ডোরিনা ক্রসিংয়ের কিছুটা আগেই নিয়ন্ত্রণ হারিয়ে নিকটবর্তী একটি রেলিংয়ে ধাক্কা মারে সেটি। এরপরেই দুমড়ে-মুচড়ে যায় বাসের সামনের অংশ।

আরও পড়ুনঃ Viral Video: ফুলশয্যার ভিডিও ভাইরাল করলেন নববধূ, হু হু করে ছড়ালো সোশ্যাল মিডিয়াতে

এরপরেই তড়িঘড়ি করে উদ্ধার কাজে হাত লাগান স্থানীয় ব্যাবসায়ী সহ সেখানকার কর্তব্যরত পুলিশ। তারপরেই ঘটনাস্থল থেকে যাত্রীদের উদ্ধার করার কাজ শুরু করেন সকলে। তাদের মধ্যে ১৫ জন কে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করার পাশাপাশি আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে পিজি হাসপাতালে পাঠানো হয় ৫ জনকে।

এই প্রসঙ্গে সেখনকার প্রত্যক্ষদর্শীরা বলেন, আজ দুপুর ২টো বেজে ১০ মিনিট নাগাদ একটি বিকট শব্দে চমকে ওঠেন তাঁরা। এরপরেই ডোরিনা ক্রসিংয়ের সামনে এগিয়ে দেখে তাঁরা দেখেন রাস্তার উপর উল্টে গিয়েছে হাওড়াগামী একটি মিনিবাস। সেখানই আঁটকে গিয়ে রীতিমতো চিৎকার করছেন বাসের যাত্রীরা। এরপরেই পুলিশকর্মী ও স্থানীয়দের হাত ধরে শুরু হয় উদ্ধারকাজ।

কলকাতার ডোরিনা ক্রসিংয়ে উল্টে গেল বাস, আহত কমপক্ষে ১৫

News updates from HT: Motorist dies, 19 injured as bus hits Fort William wall in Kolkata and all the latest news | Latest News India - Hindustan Times
কলকাতার ডোরিনা ক্রসিংয়ে উল্টে গেল বাস, আহত কমপক্ষে ১৫

এই নিয়ে কলকাতা পুলিশের এক অধিকর্তা জানান, মূলত হাওড়াড় দিকেই যাচ্ছিল পার্ক সার্কাস-বাঁকড়া রুটের এই বাস। হটাৎই বাসের একটি টায়ার ফেটে গিয়ে দেখা দেয় বিপত্তি। যারফলে সাময়িকভাবে ওই ডোরিনা ক্রসিং চত্বরে যানচলাচল ব্যাহত থাকলেও বর্তমানে যানচলাচল স্বাভাবিক হয় সেই চত্বরে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত