২৭ শে সেপ্টেম্বর দেশব্যাপী ধর্মঘট কিষাণ মোর্চার, সমর্থন রাজ্যের আশা কর্মীদের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ২৭ শে সেপ্টেম্বর দেশব্যাপী ধর্মঘট কিষাণ মোর্চার, আর সেই ধর্মঘটে শামিল হলেন জলপাইগুড়ির আশা কর্মীরা। কর্মীদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আজ জলপাইগুড়িতে মিছিল করেন আশা কর্মীরা। তাঁদের অভিযো,পরিশ্রম অনুযায়ী বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা পাচ্ছেন না তাঁরা। আশা কর্মীদের দাবী অবিলম্বে তাদের বেতন বৃদ্ধি করতে হবে এবং অন্যান্য সিযোগ সুবিধার ব্যাবস্থা করে দিতে হবে।

আরও পড়ুনঃ মমতার রোম সফর সামঞ্জস্যপূর্ণ নয়, নবান্নকে চিঠি পাঠলো কেন্দ্র

আশা কর্মীরা এদিন গোটা জলপাইগুড়িতে মিছিল করেন নিজেদের দাবীর সমর্থনে। তাঁরা সরকার কে হুঁশিয়ারি দিয়ে জানান, তাঁদের বেতন যদি নির্দিষ্ট সময়ের মধ্যে না বাড়ানো হয় তবে আগামীতে আরো বড়সড় আন্দোলনের মুখোমুখি হতে হবে সরকার কে।  আশা কর্মীদের অভিযোগ, তাঁদের জন্যে নির্দিষ্ট কাজ ছাড়াও অন্যান্য কাজ করানো হচ্ছে। অথচ তাদের বেতন বৃদ্ধির কথা চিন্তা করা হচ্ছে না।

একাধিকবার ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো সত্ত্বেও কোন ফল মেলেনি। প্রতিবারই ‘দেখছি, দেখব’ বলে পাশ কাটিয়ে যাওয়া হয়েছে তাঁদের ‘ন্যায্য’ দাবিকে। সেই কারনেই আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন তাঁরা। আশা কর্মীরা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, যদি কাজ অনুযায়ী বেতন বৃদ্ধি না করা হয় তাহলে আগামীদিনে আন্দোলন ব্যাপক থেকে ব্যাপকতর রূপ নেবে। যার দায় নিতে হবে সরকার কে।

২৭ শে সেপ্টেম্বর দেশব্যাপী ধর্মঘট কিষাণ মোর্চার

২৭ শে সেপ্টেম্বর দেশব্যাপী ধর্মঘট কিষাণ মোর্চার
২৭ শে সেপ্টেম্বর দেশব্যাপী ধর্মঘট কিষাণ মোর্চার

উল্লেখ্য, নয়া কৃষি আইন বাতিল, ফসলের ন্যূনতম সহায়ক মূল্য, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, বীমা, ট্রেন, রেল স্টেশন, খনি, কারখানা বিক্রি বন্ধ করা, শ্রম কোড বাতিল, নয়া বিদ্যুৎ বিল ও জাতীয় শিক্ষানীতি বাতিল করা, রান্নার গ্যাস, পেট্রল ডিজেল সহ সব জিনিসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধ করার দাবিগুলিকে সামনে রেখে সংযুক্ত কিষাণ মোর্চা আগামী ২৭ সেপ্টেম্বর ভারত বনধের ডাক দিয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন