নজরবন্দি ব্যুরোঃ প্রার্থী নাম ঘোষণা করেছে সব দল। ২৪ এর দেশের লড়াইয়ের কথা মাথায় রেখে আপাতত ভবানীপুরে বিরুদ্ধে লড়ছে না কংগ্রেস। সিপিএম প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছে শ্রীজীব বিশ্বাসকে, কিছুক্ষণ আগেই বঙ্গ বিজেপির পাঠানো তালিকা থেকে নাম বেছে নিয়েছে কেন্দ্র।
আরও পড়ুনঃ ভবানীপুরে মমতার বিজেপি চ্যালেঞ্জার প্রিয়াঙ্কা টিবরীওয়াল
জানিয়ে দিয়েছে ভবানীপুরে মমতার বিপরীতে লড়বেন প্রিয়াঙ্কা। সব চ্যালেঞ্জার পেয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর কিছুক্ষণের মধ্যেই মনোনয়ন জমা দেবেন তিনি। পরিকল্পনা মতো কালীঘাটের নিজের বাড়ি থেকে বেরিয়ে বেলা দেড়টা নাগাদ গোপালনগর মোড়ে আলিপুর সার্ভে বিল্ডিংয়ে মনোনয়ন জমা দেবেন তিনি।
প্রার্থী নাম জানিয়ে দিয়েছে বাম-বিজেপি, মমতার বিপরীতে লড়বেন শ্রীজীব-প্রিয়াঙ্কা।
করোনা কালের কথা মাথায় রেখে মনোনয়ন জমার লাইনে বেশি ভিড় না করার কথা জানিয়েছেন প্রার্থী নিজেই। তবে দলীয় সূত্রের খবর সঙ্গে থাকবেন ফিরহাদ হাকিম, সুব্রত বক্সী। জোর কদমে কলকাতায় শুরু হয়েছে পুজোর আগের ভোট পুজোর প্রস্তুতি।
দেওয়াল লিখন চলছে গোটা কেন্দ্র জুড়ে। দেওয়াল লিখছেন মদন মিত্র, শোভনদেবও। গান বাঁধছেন মদন মিত্র। কর্মীরা উচ্ছসিত। স্লোগানে ঢাকছে ভবানীপুরের অলি গলি। এর আগেই বুধবারের প্রথম কর্মীসভায় ভবিষ্যতের বার্তা দিয়েছেন মমতা। সঙ্গে সেদিনই জানিয়েছেন ভবানীপুর কেন্দ্রে এবার মমতার চিফ ইলেকশন এজেন্ট বৈশ্বানর চট্টোপাধ্যায়।



