কোভিড নেগেটিভ, অজানা জ্বরে যোগী রাজ্যে মৃত ৪৪, নির্দেশ তদন্তের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কোভিড নেগেটিভ কন্তু কোন এক অজানা জ্বরে আগস্টের মাঝামাঝি সময় থেকে এখনো পর্যন্ত উত্তরপ্রদেসে প্রাণ হারিয়েছে মোট ৪৪ জন মানুষ। তার মধ্যে ৩২ জনই শিশু। গোটা ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নির্দেশ দিয়েছেন তদন্তের।

আরও পড়ুনঃ মধ্যবিত্তের হেঁশেলে আগুন, ২৫ টাকা বেড়ে রান্নার গ্যাসের দাম হাজারের কাছে

করোনা কালে জ্বর উপসর্গ দেখে প্রাথমিক ভাবে কোভিডের কথা আঁচ করা হলেও রিপোর্ট এসেছে নেগেটিভ। এই পরিস্থিতিতি মনে করা হচ্ছে আক্রান্ত হতেই জ্বর আসছে রোগীদের। তবে তা নিশ্চিত ডেঙ্গু কিনা তা এখনো জানা যায়নি স্পষ্ট করে।

কোভিড নেগেটিভ, ডেঙ্গু এর মতো অজানা জ্বরে ৪৪ জন মৃত যোগী রাজ্যে। 

দিন কয়েক আগেই উত্তর প্রদেশের মথুরার একটি গ্রামে জ্বরে প্রাণ হারিয়েছেন ৬ জন। তাঁদের শরীরের ডেঙ্গুর উপসর্গ পাওয়া গিয়েছিল বলেই খবর। তার পরেই ফিরোজাবাদে ডেঙ্গু বা ডেঙ্গুর মতো জ্বরের প্রথম খবর পাওয়া যায় ১৮ই আগস্ট।

কোভিড নেগেটিভ, অজানা জ্বরে যোগী রাজ্যে মৃত ৪৪, নির্দেশ তদন্তের
কোভিড নেগেটিভ, অজানা জ্বরে যোগী রাজ্যে মৃত ৪৪, নির্দেশ তদন্তের

পরিস্থিতি দিনে দিনে খারাপের দিকে যাওয়ায় গতকাল থেকেই গোটা ঘটোনার দেখভাল করছেন বিজেপি বিধায়ক মণীশ আসিজা, ডেঙ্গু বা ডেঙ্গু জাতীয় জ্বর প্রঙ্গে তিনি জানিয়েছেন,  ‘জ্বরে আক্রান্ত হয়ে সোমবার তিনজন মারা গিয়েছেন। মঙ্গলবার প্রাণ হারান দু’জন। ফলে মোট মৃতের সংখ্যা বর্তমানে পৌঁছল ৪৪-এ।’

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চিকিৎসার জন্য আলাদা ভাবে ২৫ টি শিবিরও তৈরি করা হয়েছে সে রাজ্যে। গোটা ঘটোনায় উদ্বেগ প্রকাশ করেছেন খোদ মুখ্যমন্ত্রী। যোগী আদিত্য নাথ সাক্ষাৎ করেছেন ফিরোজাবাদের রোগীদের সঙ্গে।

প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “এখনও পর্যন্ত ৩২টি শিশু এবং সাতজন প্রাপ্ত বয়স্কর মৃত্যু হয়েছে। সেই কারণেই মৃত্যুর আসল কারণ খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।”লখনউয়ের কিং জর্জস মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের একটি দলকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন