নজরবন্দি ব্যুরোঃ লবির জন্য নাকানি-চোবানি হাল শিল্পীদের, গেরুয়া শিবিরে যাঁরা টিকিট নয়, নিছক কাজের জন্য এবং ইন্ড্রাস্টিকে বাঁচানোর জন্য গিয়েছিলেন তাঁদের আদপে কোন দাম দেয়নি বিজেপি। দলত্যাগের পর লম্বা পোস্ট করে সেকথাই লিখেছেন অভিনেত্রী রূপা ভট্টাচার্য্য।
আরও পড়ুনঃ ২৪ ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা, ভাসবে দক্ষিণবঙ্গের জেলা গুলি
দিন কয়েক ধরেই টেলিভিশনের পর্দা ছেড়ে রাজনীতির জগতে আলোচনায় রুপা-অনিন্দ্য। বিজেপির হয়ে গলা ফাটানো দুই অভিনেতা-অভিনেত্রীকে আচমকা দেখা গিয়েছিল যাদবপুরের শ্রমজীবী ক্যান্টিনের ৫০০ দিবস পূর্তিতে। হেঁটেছিলেন তাঁদের দলে। বাম নেতা শতরুপের শেয়ার করা ছবি নিয়ে হইচই হয়েছে গত কয়েকদিনে খুব।
বিজেপি ত্যাগ করা অভিনেতা অভিনেত্রীরা বামেদের দলে হাঁটায় ক্ষোভ প্রকাশ করে দলত্যাগের কথা বলেছিলেন রাহুল ব্যানার্জী। পাশে দাঁড়িয়েছিলেন শ্রীলেখাও। এদিকে ভোটের ময়দানে বা শূন্য হওয়ার পরেও যাঁরা দলের হাত ধরে আছেন তাঁডের ছাড়াতে রাজি নয় আলিমুদ্দিন। সিব মিলিয়ে বেশ কদিন ধরেই চাপান-উতোর পরিস্থিতি বামেদের ঘরে।

এবার দলত্যাগের কথা জানিয়ে রূপা জানানলেন আপাতত অন্য কোন রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন না তিনি, ফেসবুকে লিখেছেন, “রাজনীতি ছাড়লাম। অন্য কোনও রাজনৈতিক দলেই জয়েন করছি না। মানুষের ভালর জন্য ন্যায্য কথা বলব। ভাল কাজকে সমর্থন করব। খারাপের প্রতিবাদ করব।”

সঙ্গেই লম্বা পোস্ট করে তুলোধনা করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। সাফ লিখেছেন ২০১৯ সাল নাগাদ যখন একঝাঁক তারকা সাহস করে শাসক দলের বিপরীতে হেঁটে গেরুয়া শিবিরে এসেছিলেন তাঁরা প্রত্যেকে টিকিটের লোভে আসেনি, তবে তাঁদের জায়গা দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন।

সঙ্গে জানান, দলের লবিতে নাকানি-চোবানি হাল শিল্পীদের। যাঁরা ইন্ডড়াস্টি বাঁচাতে এসেছিলেন তাঁদের প্রতি দিলীপের রগড়ে দেবো মন্তব্যের যে ঝড় উঠেছিল তোপ দাগেন তা নিয়েও। চিঠির শুরুতেই রূপা দিলীপ ঘোষকে সম্বোধন করে লেখেন, আপনি দিল্লিতে যখন মঞ্চে আমার গলায় উত্তরীয় পরিয়ে বিজেপিতে বরণ করেছিলেন যার ফুটেজ সব মিডিয়া হাউস বারবার দেখায় ) তখন আপনার সহজ সরল আপ্যায়নে মনে হয়েছিল আপনি আর যাই হন ভন্ড নন।আমি এবং আমার সাথে ওই মঞ্চে উপস্থিত সব শিল্পী বন্ধুদের মনে হয়েছিল বিজেপি আমাদের সম্মান করে।আর করবে নাই বা কেন?আমরাই প্রথম এক ঝাঁক শিল্পী যারা সাহস করেছিলাম শাসক দলের বিরুদ্ধে গিয়ে আপনাদের পাশে দাঁড়াতে।
তার আগে হাতে গোনা কয়েকজন ছিলেন । আর পয়েন্ট ধরে একাধিক ক্ষোভ প্রকাশের পর শেষে লেখেন, “এই দলের আমি আজ আর কেউ নয়। আপনাদের কথায় কখনই কেউ ছিলাম না। একটা কথা বলে যাই আপনার দলের সম্পদ আপনাদের সাধারণ কার্যকর্তারা। শিল্পীদের কদর করেননি তাতে আমাদের কিছু আসে যায় না। কিন্তু দলের কর্মীদের কদর করুন। দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝুন। সুস্থ থাকুন। ভাল থাকুন।”



