BJP’র ‘পশ্চিমবঙ্গ বাঁচাও’ কর্মসূচির শেষ দিন, উত্তপ্ত হতে পারে রানি রাসমনি অ্যাভিনিউ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: BJP’র ‘পশ্চিমবঙ্গ বাঁচাও’ কর্মসূচির শেষ দিন, উত্তপ্ত হতে পারে রানি রাসমনি অ্যাভিনিউ। রাজ্য জুড়ে বিজেপির একাধিক কর্মসূচি রয়েছে। গত সোমবার থেকে এই দিবস পালন করা হচ্ছে। এদিন জেলায় জেলায় বিক্ষোভ, ধরনার আয়োজন করেছে গেরুয়া শিবির। কলকাতায় রানি রাসমনি অ্যাভিনিউতে ধরনা মঞ্চে থাকবেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ, শুভেন্দু অধিকারীও।

আরও পড়ুনঃ তৃণমূলের খেলা হবে দিবসে ফুটবলে মাতলেন দিলীপ ঘোষ

বিজেপির “পশ্চিমবঙ্গ বাঁচাও” কর্মসূচির শেষ দিন, পাশাপাশি রয়েছে রাজ্যপালের কাছে ডেপুটেশন দেওয়ারও কর্মসূচিও। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, রানি রাসমনি রোডের ধরনা মঞ্চে আদৌ বসতে পারবেন কিনা দিলীপ-শুভেন্দুরা। কারণ শেষ পাওয়া খবর অনুযায়ী, এই ধরনা মঞ্চের অনুমতি দেয়নি পুলিশ।

তবে প্রতিবারের মতো রাজ্য সভাপতি দিলীপ ঘোষ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অনুমোদন না থাকলেও কর্মসূচি পালিত হবে। জানা যাচ্ছে, এই ধরনা মঞ্চ থেকেই দিলীপ ঘোষের নেতৃত্বের একটি প্রতিনিধি দলের রাজ্যপালের কাছে যাওয়ার কথা রয়েছে। নারী নির্যাতন থেকে শুরু করে রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি, ভোট পরবর্তী হিংসা-সহ একাধিক ইস্যুতে আরও একবার রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করতে চান তাঁরা।

BJP’র ‘পশ্চিমবঙ্গ বাঁচাও’ কর্মসূচির শেষ দিন আজ। 

BJP'র 'পশ্চিমবঙ্গ বাঁচাও' কর্মসূচির শেষ দিন, উত্তপ্ত হতে পারে রানি রাসমনি অ্যাভিনিউ
BJP’র ‘পশ্চিমবঙ্গ বাঁচাও’ কর্মসূচির শেষ দিন, উত্তপ্ত হতে পারে রানি রাসমনি অ্যাভিনিউ

বিগত আট দিনে তাঁরা এই ইস্যুর বিরুদ্ধে সরব হয়েছেন। রাজ্যের সাম্প্রতিকতম পরিস্থিতির একটি চিত্র তাঁরা রাজ্যপালের কাছে তুলে ধরবেন বলে জানিয়েছেন রাজ্য সভাপতি। তবে বিজেপির এই ধরনা মঞ্চের অনুমতি না থাকায় জোর করে এই কর্মসূচি করতে গিয়ে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হবে কিনা, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন