নজরবন্দি ব্যুরোঃ Emergency নাম্বার দিলেন মুখ্যমন্ত্রী, অবশ্যই সেভ করুন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু হচ্ছে ১৬ই আগস্ট থেকে। রাজ্য জুড়ে লাখো মহিলা তাকিয়ে রয়েছেন এই প্রকল্পের দিকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী মহিলারা পাবেন মাসিক ৫০০-১০০০ টাকা। কিন্তু কিভাবে পাবেন?
আরও পড়ুনঃ ক্ষমতায় এলে দ্বিগুণ শিক্ষক নিয়োগ, কবে? জানতে শিক্ষামন্ত্রীর দ্বারস্থ চাকরিপ্রার্থীরা।
কি সেই আবেদনের পদ্ধতি? গৃহবধূরা এই প্রকল্পে আবেদন করতে পারবেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু হচ্ছে ১৬ই আগস্ট থেকে। ১ সেপ্টেম্বর থেকে মিলবে টাকা। ২৫ থেকে ৬০ বছর বয়স পর্যন্ত সব মহিলাই পাবেন। সাধারণ পরিবারের মহিলাদের মাসিক ৫০০ টাকা ও তপশিলী জাতি-উপজাতিদের ১০০০ টাকা করে দেওয়া হবে।
মুখ্যমন্ত্রী বলেছেন, ‘১ সেপ্টেম্বর থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সুবিধা পেতে শুরু করবেন মহিলারা। তার জন্য দরখাস্ত দিতে হবে। দুয়ারে সরকার শুরু হচ্ছে ১৬ অগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর। সেখানে মা–বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করবেন।’ তবে লক্ষ্মীর ভান্ডার, কৃষকবন্ধু, এবং স্বাস্থ্যসাথীর ফর্মে এবার Emergency নাম্বার দিলেন মুখ্যমন্ত্রী! যদি কারও কোন অভিযোগ থাকে সেই নাম্বারে জানানো যাবে সরাসরি মুখ্যমন্ত্রীকে।
Emergency নাম্বার দিলেন মুখ্যমন্ত্রী, নাম্বার গুলি হল, ১০৭০ এবং ২২১৪ ৩৫২৬।
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কি? কারা পাবেন?
এই প্রকল্পের উদ্দেশ্য হল রাজ্যের গৃহস্থ মহিলাদের ন্যুনতম আর্থিক সুরক্ষা প্রদান করা। এই প্রকল্পের টাকা সরাসরি মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে প্রতি মাসে।
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে কি কি নথি লাগবে?
১) রঙিন পাশপোর্ট সাইজ ছবি
২) স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স কপি
৩) আধার কার্ডের জেরক্স কপি
৪) ব্যাঙ্ক পাশবই এর প্রথম পাতার জেরক্স কপি
৫) এসসি/এসটি সার্টিফিকেটের জেরক্স কপি
কারা এই প্রকল্পের সুবিধা পাবেন না?
১) যারা ইনকাম ট্যাক্স জমা করেন
২) সরকারি চাকরি করেন যারা
৩) স্বাস্থ্য সাথীর কার্ড নেই যাঁদের
৪) অবসরপ্রাপ্ত সরকারি কর্মী অর্থাৎ পেনশন প্রাপকরা
৫) যদি কোন ভাতা পান আগে থেকে তাঁরা।



