কলকাতার মৃত্যু ছুঁল ১৫০০। দেখুন রাজ্যের জেলাভিত্তিক করোনা চিত্র। #Exclusive

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কলকাতার মৃত্যু ছুঁল ১৫০০। রাজ্যে একদিকে বাড়ছে সুস্থতার হার অন্যদিকে পাল্লা দিয়ে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। আজকের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে সংক্রামিত হয়েছে ৩ হাজার ২২৭ জন। আজও সংক্রামিত রাজ্যের সব জেলা। অন্যদিকে একই দিনে সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ৯১৯ জন। এই দুই পরিসংখ্যানের মাঝে দুঃখের বিষয় হল এদিনও করোনায় মৃত্যু হয়েছে ৫৯ জনের।

আরও পড়ুনঃ রাজ্যে অব্যাহত মৃত্যুমিছিল। বাড়ল সংক্রমনের গতি। #Exclusive

রাজ্যে করোনা ভাইরাসের প্রাথমিক পর্যায়ে কলকাতা এবং তাঁর যমজ শহর হাওড়া তে হুহু করে বাড়ছিল করোনা সংক্রমণ। কিন্তু এখন কিছুটা সংক্রমণ কমছে কলকাতা এবং হাওড়া জেলাতে। এদিন হাওড়া জেলায় নতুন করে সংক্রামিত হয়েছেন ১৩৪ জন, যা নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৪৯৬। একই দিনে হাওড়া তে করোনা মুক্ত হয়েছেন ১৩৭ জন। যানিয়ে হাওড়া তে মোট সুস্থ হয়ে উঠেছেন ১৪ হাজার ৩২ জন। অর্থাৎ হাওড়া জেলাতে আর অ্যাকটিভ আক্রান্ত রয়েছেন ৯৯৬ জন। এদিন জেলায় মৃত্যুর ঘটনা ঘটেছে ৬ টি। যা নিয়ে মোট মৃত্যু সংখ্যা পৌঁছে গেছে ৪৬৮ এ।

আজ উত্তর ২৪ পরগণাতে সংক্রামিত হয়েছেন ৫১৬ জন। যা নিয়ে মোট সংক্রামিতের সংখ্যা এখন জেলা জুড়ে ৪২ হাজার ৬৬৯ জন। উত্তর ২৪ পরগণাতে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৩৭ হাজার ৩৫৫ জন। আজ এই জেলায় সুস্থ হয়ে উঠেছেন ৫১০ জন। অন্যদিকে আজ জেলা জুড়ে মৃত্যু হয়েছে ১৫ জনের। জেলায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৯১৪ জনের। পাশাপাশি জেলাজুড়ে এখন চিকিৎসাধীন রয়েছেন ৪ হাজার ৪০০ জন। আজ এই জেলায় চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা কমেছে ৯ জন।

কলকাতার মৃত্যু ছুঁল ১৫০০। আজ শহর কলকাতাতে সংক্রামিত হয়েছেন ৪৮৭ জন। যা নিয়ে কলকাতায় এখন পর্যন্ত সংক্রামিত হলেন ৪৭ হাজার ৬২৮ জন। জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৪১ হাজার ৮১৯ জন। যার মধ্যে এদিন সুস্থ হয়ে উঠেছেন ৩৮৩ জন। আজ কলকাতায় মৃত্যু হয়েছে ১১ জনের। যা নিয়ে মোট মৃত্যু সংখ্যা পৌঁছে গেল ১ হাজার ৫০০ তে। শহরে এখন চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৩০৯ জন। এদিন গতকালের থেকে চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা বেড়েছে ৯৩ জন।

এদিন রাজ্যের সবকটি জেলাতেই করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গিয়েছে। পাশাপাশি সব কটি জেলা থেকেই বহু মানুষ করোনা মুক্ত হয়েছেন। উল্লেখ্য এদিন রাজ্যের ১৬ টি জেলায় করোনা মৃত্যু হয়েছে এবং চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা কমেছে ৮ টি জেলায়। রাজ্যের সব জেলা জুড়ে এখন চিকিৎসাধীন রয়েছেন ২৩ হাজার ৯৪২ জন। দেখুন জেলা ভিত্তিক পরিসংখ্যান।

WB DHFW Bulletin 15th SEPTEMBER REPORT FINAL page 002

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন