নজরবন্দি ব্যুরো : ফের মানুষের পাশে সাহায্য নিয়ে অভিনেতা সনু সুদ। তবে এবার একটু অন্যরকমভাবে। শুরু হচ্ছে টোকিও অলিম্পিক। আর এখানে অংশগ্রহণ করবার জন্য এই মুহূর্তে দেশের অ্যাথলেটিকরা অনুশীলনে ব্যস্ত।
আরও পড়ুনঃ গুলশন কুমার হত্যা কাণ্ড, দু’দশক পর দোষী সাব্যস্ত হলেন আব্দুল রউফ মার্চেন্ট
কিন্তু আমাদের দেশে অনেক এইরকম প্রতিভাবান অ্যাথলেটিক আছেন যারা উন্নত মানের খেলার সামগ্রী ছাড়াই নিজের প্রতিভার দৃষ্টান্ত রেখে চলেছেন। এবার সেই রকমই এক উজ্জল প্রতিভার সাহায্যে এগিয়ে এলেন সনু। ঝাড়খণ্ডের চ্যাম্পিয়ন শুটার কনিকা লায়েক একটি টুইট করেছিলেন।
টুইটে তিনি লিখেছিলেন তার অভাবি পরিবারের তিন লক্ষ টাকা দিয়ে জার্মান রাইফেল কেনা সম্ভব নয়, কিন্তু অলিম্পিকে ভালো ফল করতে গেলে এই রাইফেল কেনা খুব প্রয়োজন। সরকারের তরফ থেকেও তিনি সেরকম কোনও সাহায্য পাননি রাজ্য শুটিং চাম্পিয়নশিপ সনা ও রুপো জেতা এই শুটার।
আর এখানেই এগিয়ে এলো ‘সুদ ফাউন্ডেশন’। এই টুইটে তিনি সনু সুদকে ট্যাগ করেন আর তাতেই হয় কাজ। কনিকা এই রাইফেল কেনার জন্য নিজে জমিয়েছেন ৮০ হাজার, কোচ বন্ধু-বান্ধবদের কাছ থেকে ধার করেছেন আরও এক লাখ টাকা। আর এই বাকি টাকাটা দিয়েছেন সনু।
সেকথা জানিয়ে অভিনেতাকে ধন্যবাদ জানিয়েছেন ঝাড়খণ্ডের এই গরীব শুটার। টুইটের জবাব দিয়েছেন সোনুও । কনিকাকে আগামী দিনের জন্য শুভেচ্ছা জানানোর পাশপাশি মজা করে অভিনেতা লিখেছেন, এবার অলিম্পিকে ভারতের স্বর্ণপদক নিশ্চিত। যা দেখে আপ্লুত হয়েছেন নেটিজেনরা।



