মোদি শ্রীকৃষ্ণ-মুকুল বেইমান! রায়-ব্যানার্জী বৈঠক মাঝেই তোপ সৌমিত্র-অর্জুনের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মোদি শ্রীকৃষ্ণ-মুকুল বেইমান! এমনটাই মনে করছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ, আবার শুভেন্দু অধিকারীর পর রাজনীতির ময়দানে মুকুল রায়কে গদ্দার বলছেন বিজেপি নেতা অর্জুন সিং। এখনো আনুষ্ঠানিক ভাবে ঘোষণা হয়নি  ‘জোড়াফুলে মুকুল” অধ্যায়। তবে তার আগেই ক্ষোভ উগরে দিচ্ছেন কোন না কোন সময়ে দু’দলেই একসঙ্গে কাজ করা সহকর্মীরা।

আরও পড়ুনঃ ৪ সাল বাদ…একসঙ্গে তৃণমূল ভবনে মুকুল-মমতা

আসলে তৃণমূল ভেঙে বিজেপি যাওয়ার মূল পথ প্রদর্শক ছিলেন মুকুল রায়ই। ২০১৭ তে দিদির হাত ছেড়ে মুকুলের আস্থা এসেছিল মোদির ওপর। নতুন দলে গিয়ে নিজের মতোই কাজও করছিলেন তিনি। তবে এক এক একাধিক বিষয়ে শুরু হয় মতোবিরোধ। রাজনীতির ময়দানে সেই ভাষণ বক্তৃতা শোনা যায়নি সেভাবে আর। দলের ভেতরের ঘুঁটি সাজাতেও ওপর মহল ডাকেনি সেভাবে।

এদিকে ২১ এর নির্বাচনের আগে শুভেন্দুর হাত ধরে দলে দলে নেতা মন্ত্রীরা যোগ দিয়েছিলেন বিজেপিতে। তাদের ঠেলায় কোথাওচাপা পড়ে গিয়েছিলেন মুকুলই। বেশ দীর্ঘ দিনের জল্পনা থামিয়ে আজ সরাসরি মমতা-সম্মুখে মুকুল। তবে বৈঠক শুরু হতেই শুরু হয়েছে আক্রমন-কটাক্ষ পর্ব।

এই মুহুর্তে দিল্লিতে আছেন সৌমিত্র-অর্জুন। যাঁরা উভয়য়েই ঘটনাচক্রে মুকুল রায়ের সঙ্গে কাজ করেছেন দু’দলেই। মাঝে মুকুল-যোগে সৌমিত্র খাঁ র দলবদল নিয়েও শুরু হয়েছিল চর্চা। সেসব উড়িয়ে আজ বিষ্ণুপুরের সাংসদ বলেছেন,  মুকুল রায় চাণক্য নন, বেইমান উনি। একই সঙ্গে গেরুয়া শিবিরের নেতা জানিয়েছেন ‘ স্বাধীনতার আগে বাংলার মানুষ মীরজাফরকে দেখেছিল, একবার ফের মুকুল রায়কে দেখছে বাংলার মানুষ। তিনি মীরজাফর। মুকুল রায় বেইমান” এখানে থেমে না থেকে মুকুলকে যে বঙ্গ রাজনীতির চাণক্য বলা হয়, সেই যুক্তিও উড়িয়ে বলেছেন চাণক্য হলে নিজের ছেলে কে অন্তত জিতিয়ে দিতেন।

মোদি শ্রীকৃষ্ণ-মুকুল বেইমান! রায়-ব্যানার্জী বৈঠক মাঝেই তোপ সৌমিত্র-অর্জুনের। সৌমিত্র খাঁ এখানেই থেমে না থেকে তিনি বলেছেন, তিনি রাজনিতিতেও থাকবেন ধর্মেন সাথেই। তাঁর মতে মোদি স্বয়ং শ্রীকৃষ্ণ, তঁর হাত ধপ্রেই মীরজাফরদের বিরুদ্ধে বাংলায় লরাই চালাবেন তিনি। অপর দিকে অর্জুন সিং বলেছেন, ‘মুকুল রায় যে গদ্দার-বেইমান, অর্জুন সিং জানত। এর থেকে বড় গদ্দার আর কেউ নেই। আমি সবসময় বলতাম এই লোকটা দলের ক্ষতি করবে।’ সঙ্গে তিনি আরও যগ করেছেন বিজেপির কেউই বিশ্বাস করতনা মুকুল রায় কে। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও গদ্দারি করেছেন, বিজেপির সঙ্গেও করলেন। রায় গমনে গেরুয়া শিবিরের মান-ইজ্জত বাড়বে বলেই মনে করছেন ব্যারাকপুরের নেতা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন