দু’বছরে একবারও যাননি, নিজের লোকসভা কেন্দ্রেই বিক্ষোভ লকেটকে ঘিরে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দু’বছরে একবারও যাননি, নিজের লোকসভা কেন্দ্রেই বিক্ষোভের মুখে লকেট। নির্বাচনের আগে কেন্দ্রীয় নেতা মন্ত্রীদের সহযোগে রাজ্য জুড়ে প্রচার চালিয়েছিলেন বঙ্গ বিজেপির নেতা নেত্রীরা। সকলেই এক প্রকার নিশ্চিত ছিলেন এই নির্বাচনে বাংলায় তৃণমূল সরকারকে হটিয়ে ক্ষমতায় বসবে ভারতীয় জনতা পার্টি। যদিও ফলাফলে তার উল্ট ঘটেছে সম্পুর্ণ। বাংলায় ২০০ এর বেশি আসন নিয়ে ক্ষমতায় ফিরেছে তৃণমূল, অন্যদিকে ১০০ এর গন্ডী পেরোয়নি বিজেপি।

আরও পড়ুনঃ মুকুল নাকি পার্থ! বিধানসভার পিএসি পদ নিয়ে ১পা এগিয়ে দু’পা পিছোচ্ছে তৃণমূল

তার পর থেকেই রাজ্য জুড়ে একপ্রকার বিক্ষোভ শুরু হয়েছে গেরুয়া শিবিরের মধ্যেই। কোথাও প্রকট হয়ে উঠেছে দলের ভেতর আদি-নব্য দ্বন্দ্ব। কোথাও জেলা স্তরের কর্মী নেতারা এই হারের কারণ হিসেবে দায় ভার ঠেলে দিচ্ছেন রাজ্য নেতাদের দিকে। দলীয় বৈঠকে আসছেন না অনেকেই। সব মিলিয়ে কার্যত এলোমেলো টিম বঙ্গ বিজেপি।

এর মধ্যেই মঙ্গলবার নিজের লোকসভা কেন্দ্র গিয়ে বিক্ষোভের মুখে পড়েন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। পান্ডুয়ার বাসীন্দারা বিক্ষোভ দেখান তাঁদের সাংসদকে ঘিরে, ওঠে গো-ব্যাক স্লোগানও। তাঁদের অভিযোগ গত দু বছরে একবারও আসেননি লকেট। সূত্রের খবর ওই দিন এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছিল স্থানীয় হাসপাতালে রোগী মৃত্যুকে কেন্দ্র করে। সেখানেই গিয়েছিলেন সাংসদ। উত্তেজনার খবর পেয়ে পুলিশ গিয়ে নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি।  প্রসঙ্গত হুগলি এবং আসানসোলে দলীয় বৈঠকে গিয়ে নিজের দলের কর্মী সমর্থকদের বিক্ষোভের মুখে পড়তে হয়েছে খোদ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন