অপচয় নয়, বরং করোনা ভ্যাকসিন সঞ্চয় করে নয়া দৃষ্টান্ত স্থাপন বাংলা ও কেরলের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ অপচয় নয়, বরং করোনা ভ্যাকসিন সঞ্চয় করে নয়া দৃষ্টান্ত স্থাপন বাংলা ও কেরলের। করোনার বিরুদ্ধে দীর্ঘকালীন যুদ্ধে প্রধান অস্ত্র হল ভ্যাকসিন সেকথা বারবার বলে আসছেন চিকিৎসক ও বিশেসজ্ঞরা। সেই ভ্যাকসিন প্রদানে মেট্রো সিটি হিসেবে প্রথম স্থানে রয়েছে তিলোত্তমা কলকাতা। আর এবার ফের নয়া রেকর্ড গড়ল তিলোত্তমার রাজ্য পশ্চিমবঙ্গ। বিভিন্ন রাজ্য যখন ভ্যাকসিন অপচয় করছে ঠিক তখন অপচয় নয় বরং ভ্যাকসিন বাঁচিয়ে নয়া দৃষ্টান্ত তৈরি করল পশ্চিমবঙ্গ ও দক্ষিনের রানী কেরালা।

আরও পড়ুনঃ করোনা এফেক্ট, গতবারের মতই এবারও জনসমাগমহীন রথযাত্রা পুরীতে।

গত মাসে কেন্দ্রের পাঠানো টিকার মধ্যে এ রাজ্যে ১.৬১ লক্ষ ভ্যাকসিন উদ্বৃত্ত রয়েছে। সরকারি পরিভাষায় বললে, ‘নেগেটিভ ওয়েস্টেজ’। যা শতাংশের হিসেবে -৫.৪৮%। একই ছবি দক্ষিণের রাজ্য কেরলেও। সেখানেও ভ্যাকসিন বেঁচেছে ১.১০ লক্ষ। নেগেটিভ ওয়েস্টেজ -৬.৩৭ শতাংশ। অন্যদিকে টীকা অপচয়ে প্রথম থেকে লজ্জার রেকর্ড গড়েছে হেমন্ত সোরেনের ঝাড়খণ্ড। কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী গত মাসে ঝাড়খণ্ডে মোট ৩৩.৯৫ শতাংশ টিকা অপচয় হয়েছে। যা গোটা দেশে সর্বোচ্চ। তালিকায় এরপরেই রয়েছে ছত্তিসগড় (১৫.৭৯%) এবং মধ্যপ্রদেশ (৭.৩৫%)। স্বাস্থ্যমন্ত্রকের হিসেব অনুযায়ী, কোভিড-বিধ্বস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির টিকাদান কর্মসূচির চেহারাও খুব একটা আশাব্যঞ্জক নয়। পাঞ্জাব (৭.০৮%), দিল্লি (৩.৯৫%), রাজস্থান (৩.৯১%), মহারাষ্ট্রে (৩.৫৯%) গত মাস পর্যন্ত করোনা যেভাবে আঁচ ছড়িয়েছে, ঠিক সেভাবেই নষ্ট হয়েছে টিকার ভাঁড়ারও।

কেন্দ্রের তথ্য বলছে, মে মাসে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে মোট ৭৯০.৬ লক্ষ ডোজ টিকা সরবরাহ করা হয়। এর মধ্যে ব্যবহৃত হয়েছে ৬৫৮.৬ লক্ষ শট, কিন্তু টিকাকরণ হয়েছে ৬১০.৬ লক্ষের। অতিরিক্ত হিসেবে রয়েছে ২১২.৭ লক্ষ ডোজ। আগের মাসে আরও বেশি টিকাকরণ (৮৯৮.৭ লক্ষ) হয়েছে এবং অতিরিক্ত ডোজের সংখ্যাও ছিল কম (৮০.৮ লক্ষ)। এত টীকা অপচয় নিয়ে নড়েচড়ে বসেছে কেন্দ্র। টীকা অপচয় নিয়ে রাজ্যগুলিকে হুঁশিয়ারি দিয়ে রেখেছে কেন্দ্র। অপচয় হলেই বরাদ্দ কমিয়ে দেওয়া হবে বলে সতর্ক করা হয়েছিল। যদিও সামগ্রিকভাবে বিতর্কের বাইরে নেই নরেন্দ্র মোদী সরকারও।

অপচয় নয়, বরং করোনা ভ্যাকসিন সঞ্চয় করে নয়া দৃষ্টান্ত স্থাপন বাংলা ও কেরলের। পরিসংখ্যানমতে, এপ্রিল মাসের তুলনায় মে মাসে অনেক কম ভ্যাকসিন সরবরাহ করেছে কেন্দ্র। এপ্রিলে সমস্ত রাজ্যে মোট ৮৯৮.৭ লক্ষ টিকা পাঠানো হয়েছিল। অথচ গত মাসেই সেটা কমে ৬১০.৬ লাখে এসে দাঁড়ায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন