দেড় ঘণ্টায় হবে পরীক্ষা, অগাস্টের দ্বিতীয় সপ্তাহে মাধ্যমিক-জুলাইয়ের শেষে উচ্চমাধ্যমিক!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দেড় ঘণ্টায় হবে পরীক্ষা, অগাস্টের দ্বিতীয় সপ্তাহে মাধ্যমিক-জুলাইয়ের শেষে উচ্চমাধ্যমিক! নবান্নে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  ‘নিজের স্কুলেই মাধ্যমিক পরীক্ষা হবে। ১২টি অত্যাবশ্যক বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। বাকি বিষয়ে স্কুলের পরীক্ষার ভিত্তিতে পরীক্ষার্থীদের নম্বর। ৩ ঘণ্টার আবশ্যিক বিষয়ের পরীক্ষা দেড় ঘণ্টায় হবে।’

আরও পড়ুনঃ দূরত্ব বিধির বারোটা বাজল, ‘করোনা ভাইরাস বায়ু বাহিত’! নতুন ঘোষণা কেন্দ্রের

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক নিয়ে নেওয়া হল চূড়ান্ত সিদ্ধান্ত। গতবছর করোনার কোপ পড়েছিল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার উপর। আর এবছর করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর ফের দুই অতি গুরুত্ত্বপূর্ণ পরীক্ষার উপর জমে উঠেছিল অনিশ্চয়তার কালো মেঘ। এবার সেই মেঘ কাটল।

এমনিতে ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে এপ্রিলের শেষেই মিটে যায় দুই পরীক্ষা। তবে এবার রাজ্যে বিধানসভা নির্বাচন থাকায় মাধ্যমিক পরীক্ষা আগেই পিছিয়ে করে দেওয়া হয়েছিল জুন মাসে। সেটা পিছিয়ে জুলাই অগাস্টে নিয়ে যাওয়া হচ্ছে। দেড় ঘণ্টায় হবে পরীক্ষা, ১২টি অত্যাবশ্যক বিষয়ের পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

রাজ্যে ভোট চলাকালীন দেশে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। বেশিরভাগ রাজ্যেই চলছে লকডাউন। যার জেরে ইতিমধ্যেই পিছিয়ে গিয়েছে সিবিএসসি ও আইসিএসসির দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা। পিছিয়ে গিয়েছে ইউপিএসসি ও নিটের মত মহা গুরুত্বপূর্ণ পরীক্ষাও।

রাজ্যেও করোনার সংক্রমণ ঠেকাতে ১৫ দিনের জন্য প্রায় লকডাউন লাগু হয়েছে। যার জেরে আগেই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা নির্দিষ্ট সময় থেকে পিছিয়ে দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। এদিকে আজ মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, দুটি ক্ষেত্রেই আট দিনের মধ্যে পরীক্ষা শেষ করতে হবে। থানা থেকে প্রশ্ন পত্র সংগ্রহ করতে হবে স্কুল গুলিকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন