মৃত্যু উপত্যকা উত্তরপ্রদেশ! গঙ্গার পাড় বেয়ে বালিচাপা সারি সারি ‘লাশ’

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মৃত্যু উপত্যকা উত্তরপ্রদেশ! মৃত্যু মিছিল চলছে গোটা দেশ জুড়ে। বাড়ছে সংক্রমণ, পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু মিছিল। জায়গা হচ্ছেনা শ্মশান, কবর স্থানে। গত কয়েকসপ্তাহে গণচিতা জ্বলেছে দেশের রাজধানীতে। দিনে দিনে তার থেকেও ভয়াবহ হয়ে উঠছে উত্তর প্রদেশ। কয়েকদিন ধরেই যোগী রাজ্য গঙ্গা দিয়ে বয়ে গেছে অনেক মৃতদেহ।

আরও পড়ুনঃ পিএম টু ডিএম! মমতাকে ব্রাত্য রেখে কোভিড আলোচনায় ডাইরেক্ট জেলাশাসকদের ডাক মোদীর

করোনা সংক্রমণ ব্যাপক হারে ছড়ানোয় পরিস্থিতি হাতের বাইরে। থামছে না মৃত্যু মিছিল।  মৃতদেহ সৎকারে হিমসিম খাচ্ছে পরিবার। এই অবস্থায় গঙ্গা দিয়ে বয়ে যাওয়া মৃতদেহ গুলিকে করোনা রোগীদের দেহ বলেই মনে করছিলেন সকলে। কয়েকদিন আগেই বিহারের বক্সারে ৭১ টি মৃদদেহ ভেসে আসে। আতঙ্ক ছড়িয়ে পড়ে রাজ্য জুড়ে। তার পরের দিনই একই ঘটনা দেখা যায় উত্তর প্রদেশ, এমনকি গতকাল মধ্যপ্রদেশেও একই ঘটনা ঘটেছে। নদী দিয়ে মৃতদেহ ভেসে আসতে দেখেছেন গ্রামবাসীরা।

এসবের পর  সামনে এসেছে আরও ভয়াবহ দৃশ্য। লখনৌ থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে, উন্নাওয়ের কাছে গঙ্গার পাড় বয়ে থরে থরে  রয়েছে মৃতদেহ। মোড়া রয়েছে গেরুয়া কাপড়ে। বালিতে অর্ধেক পোঁতা দেহ গুলি স্থানীয় বাসীন্দারা দেখেন, এবং এই ছবি সামনে আনেন। নদীতে মৃতদেহ ভেসে যাওয়ার পর, নদীর পাড়ে এভাবে থরে থরে মৃতদেহ দেখে আতঙ্কিত গ্রামবাসী।

মৃত্যু উপত্যকা উত্তরপ্রদেশ!  প্রশাসনিক সূত্রে খবর, উন্নাওয়ের অন্তত দু’টি এলাকা থেকে উদ্ধার হয়েছে বালি চাপা দেওয়া লাশের সারি। উন্নাওয়ের জেলাশাসক রবীন্দ্র কুমার এই ঘটনার প্রেক্ষিতে জানিয়েছেন, অনেক ক্ষেত্রে অনেকেি দেহ দাহ করেন না, নদীর ধারে সমাধিস্থ করে যান, এক্ষেত্রে সেরকম কিছু ঘটেছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। তবে অনেকেই মনে করছেন রাজ্যের মৃত্যু হার এতোবেশি, হয়তো পরিসংখ্যান চাপা দিতেই এভাবে নদির তীরে চাপা দিয়ে যাওয়া হয়েছে দেহ গুলি। অনেকের বক্তব্য মৃত্যু মিছিলের মধ্যে ঘাটতি দেখা দিচ্ছে কাঠের, এভাবে রেখে যাওয়ার কারণ সেটিও হতে পারে। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, খতিয়ে দেখা হচ্ছে সমগ্র বিষয়টি। দেশ গুলি করোনা রোগীদের কিনা তা শনাক্ত করা হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন