স্বস্তির বৃষ্টিতে মৃত্যু! বজ্রাঘাত থেকে অ্যাকসিডেন্ট, প্রাণহানি জেলায় জেলায়

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ স্বস্তির বৃষ্টিতে মৃত্যু! আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই মতো আজ দুপুর থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির তান্ডব চলেছে প্রবল বেগে। সকাল থেকে কোথাও ছিলো আকাশের মুখ ভার, তো কোথাও ছিলো পরিষ্কার আকাশ। তবে বেলা গড়াতেই আকাশ ঢাকে কালো করে। ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বয়েছে ঝোড়ো হাওয়া। বেশ ভ্লো  বৃষ্টি সহ ঝড় হয়েছে হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মালদহ, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়ায়।

আরও পড়ুনঃ নিয়োগে স্বচ্ছতা জরুরি, দায়িত্ব নিয়েই জ্যোতিপ্রিয় চাইছেন বন দফতরে নিয়োগ হোক সার্ভিস কমিশনের মাধ্যমে

কিন্তু তীব্র দাবদাহের পরের এই বৃষ্টিতে স্বস্তির নিঃশ্বাস পড়েছে। তবে কয়েকঘন্টার প্রবল বৃষ্টিতে স্থানে স্থানে জমেছে জল, বাইরে কাজে গিয়ে ভিজে নাজেহাল মানুষ। তার মধ্যেই একাধিক জেলায় ঘটে গেছে মর্মান্তিক ঘটনা। বৃষ্টি ভেজা দুপুরে খোদ কলকাতায় রাজভবনের সামনে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন এক ব্যাক্তি। অল্প বৃষ্টিতেই হাঁটু জল হয় কলকাতা। দুপুরের কলকাতায় জল ঠেলে গাড়ি নিয়ে ফিরছিলেন ওই ব্যাক্তি।  রাজভবনের সামনে থাকা ল্যাম্পপোস্ট ছুঁতেই বিপত্তি। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাস্তায় পড়ে যান তিনি। প্রাণ হারান ঘটনা স্থলেই ।

অন্যদিকে দুপুরে আকাশ কালো করে বৃষ্টি নামায় বিপত্তি ঘটেছে বীরভূমে। আচমকা দিনে দুপুরে কালো মেঘে আকাশ ঢেকে গেলে রাস্তার দৃশ্যমানতা কমতে থাকে। তাতেই ঘটে বিপত্তি। সূত্রের খবর বৃষ্টির মাঝেই বীরভুমে মারুতি-ডাম্পারের ধাক্কায় মৃত্যু ঘটেছে ৩ জনের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কির্ণাহারের দিক থেকে আসা ডাম্পার উলটো দিক থেকে আসা একটি মারুতি অলটোকে সজোরে ধাক্কা মারে,ধাক্কার তীব্রতায় মাঠে গিয়ে পড়ে গাড়িতি।  ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়ির চালক-সহ দু’জনের। নানুর থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার করেছে গাড়িটি। গাড়িতে থাকা একটি সারমেয় জখম অবস্থায় উদ্ধার হওয়ায় তাকে পাঠানো হয়েছে পশু হাসপাতালে। মৃত ৩ ব্যাক্তির পরিচয় জানা যায়নি এখনো।

স্বস্তির বৃষ্টিতে মৃত্যু! গত কয়েকঘন্টার এই ঝড় বিদ্যুতের দাপটে  মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থানার পুঠিমারী মাঠে বাজ পড়ে প্রাণ হারিয়েছেন নাজির হোসেন নামের এক ব্যাক্তি। বয়স ৩৫ এর কোঠায়। খবর পেয়েই নাজির হোসেনের বাড়ি যান সামশেরগঞ্জের বিডিও কৃষ্ণচন্দ্র মুন্ডা এবং বিদায়ী বিধায়ক আমিরুল ইসলাম। বজ্রাঘাতে প্রাণ গেছে  সুতি ১ নং ব্লকের রিংকু মাঝি নামে একজ মহিলার। মাথায় ধানের বোঝা নিয়ে ফেরার পথেই রাস্তাতেই বজ্রাঘাতে মৃত্যু হয়েছে তাঁর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন