আজকের রাশিফল ৭ অক্টোবর ২০২৬: কেমন যাবে আজ আপনার দিন?

৭ অক্টোবর বুধবার চাঁদ সিংহ রাশিতে থাকবে। মিথুনের প্রাপ্তি, মীনের পরীক্ষায় সাফল্যের পাশাপাশি অর্থ, ব্যবসা, চাকরি ও সম্পর্কের ক্ষেত্রে কী ইঙ্গিত রয়েছে, জেনে নিন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

৭ অক্টোবর ২০২৬, বুধবার। আজ চাঁদ সিংহ রাশিতে অবস্থান করবে। পঞ্জিকা অনুযায়ী রাত ১১টা ১৬ মিনিট পর্যন্ত থাকবে আশ্বিন কৃষ্ণা দ্বাদশী তিথি, এরপর শুরু হবে ত্রয়োদশী। আজ শুভ যোগ ও শুক্লা যোগের প্রভাবও থাকবে। জ্যোতিষশাস্ত্রের মতে, বুধবার গণপতির দিন। তাই কর্মজীবন, অর্থ, ব্যবসা, সম্পর্ক ও শিক্ষাক্ষেত্রে আজ ১২ রাশির জাতকদের দিন কেমন কাটতে পারে, দেখে নিন মেষ থেকে মীন পর্যন্ত আজকের রাশিফল।

মেষ রাশি

আজ আবেগের বশে কারও উপর অতিরিক্ত ভরসা করা থেকে সতর্ক থাকুন। নিজের দুর্বলতার কথা প্রকাশ করলে কেউ তার সুযোগ নিতে পারে। কর্মক্ষেত্রে সাফল্য পেতে আজ আপনাকে বাড়তি পরিশ্রম করতে হবে। ব্যবসায় পরিস্থিতি মোটের উপর অনুকূল থাকবে।

প্রোমোটিং, রিয়েল এস্টেট, জমি কিংবা ঠিকাদারি সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্তদের জন্য দিনটি বিশেষভাবে লাভজনক হতে পারে। তবে অপ্রয়োজনীয় খরচ বাড়তে পারে। একইসঙ্গে বিরোধীদের নিয়ে সতর্ক থাকা প্রয়োজন।

বৃষ রাশি

আর্থিক দিক থেকে আজ স্বস্তিতে থাকতে পারেন বৃষ রাশির জাতকরা। উচ্চশিক্ষার ক্ষেত্রে নতুন কোনও পদক্ষেপ করার সুযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে আপনার দক্ষতা কর্তৃপক্ষের নজরে পড়বে এবং কাজের ক্ষেত্রে তার ইতিবাচক প্রভাব পড়তে পারে।

তবে স্বাস্থ্য নিয়ে কিছুটা সতর্ক থাকা দরকার। দাঁত, গলা কিংবা পেটের সমস্যা ভোগাতে পারে। সন্তানের স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়তে পারে। পুরনো কোনও শারীরিক সমস্যা ফের দেখা দিতে পারে বলেও জ্যোতিষীয় ইঙ্গিত রয়েছে।

মিথুন রাশি

আজ মিথুন রাশির জাতকদের জন্য রয়েছে প্রাপ্তিযোগ। ঘনিষ্ঠ কোনও বন্ধুর মাধ্যমে অর্থ বা অন্য কোনও ধরনের সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় বিশেষ করে বিদেশি বাণিজ্যের সঙ্গে যুক্ত ব্যক্তিরা নতুন চুক্তি চূড়ান্ত করতে পারেন।

কর্মক্ষেত্রে সহকর্মীর আচরণে বিরক্তি তৈরি হতে পারে। পড়াশোনার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের মনোযোগ কিছুটা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে নিজের কাজে পরিশ্রম বজায় রাখতে পারলে প্রত্যাশিত ফল পাওয়ার সম্ভাবনা থাকবে।

কর্কট রাশি

কর্মক্ষেত্রে আজ প্রয়োজনের তুলনায় বেশি পরিশ্রম করতে হতে পারে। তবে ব্যবসার ক্ষেত্রে দিনটি কর্কট রাশির জাতকদের জন্য যথেষ্ট অনুকূল। পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিশেষ লাভের সম্ভাবনা রয়েছে।

পরিবারে দীর্ঘদিনের কোনও বিবাদ থাকলে তা মিটে যাওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে। তবে নিজের সরলতার সুযোগ যাতে কেউ নিতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকুন। বিশেষ করে বিরোধীদের বিষয়ে অতিরিক্ত বিশ্বাস না করাই ভালো।

সিংহ রাশি

চাঁদের সিংহ রাশিতে গোচরের দিনে অর্থনৈতিক দিকটি নজরে রাখা জরুরি। ব্যবসায় আয় ও ব্যয়ের হিসাব পরিষ্কার রাখুন। কর্মক্ষেত্রে কোনও ভুল হলে তা দ্রুত সংশোধন করার চেষ্টা করুন এবং উত্তেজিত না হয়ে মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নিন।

সন্তানের উন্নতি আপনাকে আনন্দ ও গর্ব দেবে। শারীরিক কোনও সমস্যা দেখা দিলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। পার্টনারশিপ ব্যবসায় ক্ষতির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বড় কোনও চুক্তিভিত্তিক কাজের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগও আসতে পারে।

কন্যা রাশি

আজ পাওনা টাকা হাতে পেতে দেরি হতে পারে। ব্যবসায় নতুন করে বিনিয়োগ করার ক্ষেত্রে সতর্ক থাকুন। দালালি কিংবা বেশি ঝুঁকিপূর্ণ কোনও কাজ থেকে আজ দূরে থাকাই ভালো।

অন্যের সঙ্গে বিবাদে জড়ালে পরিস্থিতি জটিল হতে পারে। হজমের সমস্যা কিংবা গলব্লাডার সংক্রান্ত অস্বস্তি দেখা দিতে পারে। নিজের সিদ্ধান্তই সবসময় সঠিক—এই মানসিকতা থেকে বেরিয়ে এসে অন্যের মতামতও গুরুত্ব দিয়ে শোনা প্রয়োজন।

তুলা রাশি

আজকের দিনটি তুলা রাশির জাতকদের জন্য সতর্কতার। যে কোনও বিষয়ে তাড়াহুড়ো না করে পরিস্থিতি বুঝে পদক্ষেপ করুন। প্রতিবেশীকে কেন্দ্র করে কোনও সমস্যা তৈরি হতে পারে। কর্মক্ষেত্রেও গোলযোগ দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে।

ছোটখাটো ভ্রমণের সুযোগ আসতে পারে। দাম্পত্য সম্পর্কে মতের অমিল তৈরি হতে পারে, তাই আলোচনার সময় সংযত থাকা দরকার। তবে একইসঙ্গে নতুন কর্মসংস্থানের কোনও যোগাযোগ আপনার সামনে আসতে পারে।

বৃশ্চিক রাশি

কর্মজগতে আজ গুরুত্বপূর্ণ পরিবর্তনের মুখোমুখি হতে পারেন বৃশ্চিক রাশির জাতকরা। ব্যবসায় লাভের সুযোগ থাকলেও অধস্তন কর্মীর কোনও ভুল বা পদক্ষেপ থেকে ক্ষতির আশঙ্কা রয়েছে। তাই গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে নজরদারি বাড়ানো প্রয়োজন।

আজ কোনও সিদ্ধান্ত ঝুলিয়ে না রেখে প্রয়োজন অনুযায়ী দ্রুত সিদ্ধান্ত নেওয়া লাভজনক হতে পারে। পুরনো পরিচিত কারও কাছ থেকে সুখবর পেতে পারেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে দিনটি তুলনামূলকভাবে ভালো কাটার সম্ভাবনা রয়েছে।

ধনু রাশি

আজ ধনু রাশির জাতকদের খরচ কিছুটা কমতে পারে। তবে শারীরিকভাবে নানা ধরনের অসুবিধা ভোগাতে পারে। গুরুজনের সঙ্গে মতপার্থক্য তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই কথাবার্তায় সংযম বজায় রাখুন।

পেশাগত ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা এবং প্রতারণার সম্ভাবনা থেকে সতর্ক থাকা দরকার। নিজের কাজ নিয়ে আত্মসমালোচনা করলে ভুলত্রুটি চিহ্নিত করতে পারবেন এবং দায়িত্ব আরও দক্ষতার সঙ্গে সম্পন্ন করার সুযোগ পাবেন।

মকর রাশি

বিনিয়োগ করা অর্থের দিকে আজ বিশেষ নজর রাখুন। ব্যবসায় কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে বিচার করা প্রয়োজন, কারণ ভুল সিদ্ধান্তের সম্ভাবনা রয়েছে। আত্মীয়দের কারও বিরোধিতার মুখেও পড়তে পারেন।

তবে বাতিল হয়ে যাওয়া কোনও ব্যবসায়িক চুক্তি ফের নতুন করে শুরু হওয়ার সুযোগ তৈরি হতে পারে। অতিরিক্ত খরচের সম্ভাবনা রয়েছে। কেরিয়ারে কিছু সমস্যা দেখা দিলেও তা বড় ধরনের সংকটে পরিণত হওয়ার আশঙ্কা কম।

কুম্ভ রাশি

জমানো টাকা থেকে আজ খরচ করতে হতে পারে কুম্ভ রাশির জাতকদের। বিরোধীদের গতিবিধির দিকে নজর রাখুন। কর্মসূত্রে বিদেশ যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কোনও প্রভাবশালী ব্যক্তির সঙ্গে যোগাযোগ বা সান্নিধ্য তৈরি হতে পারে।

গুরুজনের স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়তে পারে। পারিবারিক সম্পর্কেও তিক্ততা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই ব্যক্তিগত বিষয়ে উত্তেজনা এড়িয়ে শান্তভাবে পরিস্থিতি সামলানোর চেষ্টা করুন।

মীন রাশি

মীন রাশির জাতকদের জন্য আজ শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ সাফল্যের ইঙ্গিত রয়েছে। বিশেষ করে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে পড়াশোনায় মনোযোগ ধরে রাখা আজ বিশেষ গুরুত্বপূর্ণ।

অন্যদিকে ব্যবসায় কিছু বাধার মুখে পড়তে পারেন। নিজের সিদ্ধান্ত বা বিচারের ভুলের কারণে আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। পরিচিত কোনও মানুষের এমন একটি দিক সামনে আসতে পারে, যা আগে আপনার অজানা ছিল। ঠান্ডা লাগার সমস্যাও ভোগাতে পারে। তবে ব্যক্তিগত জীবনে নতুন কারও আগমন ঘটার সম্ভাবনা রয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন