ভোটের বারবেলায় উত্তপ্ত মানিকতলা, বিক্ষোভ BJP প্রার্থী কল্যাণ চৌবেকে ঘিরে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভোটের বারবেলায় উত্তপ্ত মানিকতলা, বিক্ষোভ BJP প্রার্থী কল্যাণ চৌবেকে ঘিরে। আজ শেষ ভোট উৎসবের। শেষ প্রার্থীদের পরীক্ষার। আর শেষ পরীক্ষার দিন রাজ্য জুড়ে কড়া নিরাপত্তা জারি থাকলেও একেবারে দিনের শুরু থেকেই গোটা বাংলা জুড়ে ফুট উঠেছে বিক্ষিপ্ত অশান্তির চিত্র। খাস কলকাতার বুকে সকাল থেকেই দফায় দফায় বোমাবাজি , একাধিক কেন্দ্রে অশান্তি ।

আরও পড়ুনঃ ভোট আবহাওয়ায় উত্তপ্ত বীরভূম! লাগাতার অশান্তি কেষ্টর গড়ে

সকালেই মহাজাতি সদন এবং রবীন্দ্র সরণিতে বোমাবাজির ঘটনা ঘটেছে। তার পরই মানিকতলায় বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের ওপর বিক্ষোভ দেখানো হয়। ওঠে গো ব্যাক স্লোগান। অভিযোগ তাঁকে মারধোর করা হয়, এমনকি তাঁকে লাথি মারা হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।

সূত্রের খবর অশান্তির খবর এলাকায় পেয়ে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে  ফুলবাগান সংলগ্ন ২৪০ ও  ২৪১ নম্বর বুথের দিকে যান। বিজেপি প্রারথী সেখানে যেতেই শুরু হয় উত্তেজনা। বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূলের কর্মী-সমর্থকরা। পুলিশ পরিস্থিতি আয়ত্তে আনতে গেলে তাঁদের সঙ্গেও বচসায় জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। এরপরই বিজেপি প্রার্থীর অভিযোগ, তাঁকে বেধড়ক মারধর করা হয়। অভিযোগের আঙ্গুল তুলেছেন স্থানীয় কাউন্সিলরের ছেলে্র দিকে

ভোটের বারবেলায় উত্তপ্ত মানিকতলা, বিক্ষোভ BJP প্রার্থী কল্যাণ চৌবেকে ঘিরে। অন্যদিকে তৃণমূলের অভিযোগ সকাল থেকেই শান্তিপুর্ন নির্বাচন চলছিলো এলাকা জুড়ে। বিজেপি প্রার্থী যেতেই নতুন করে শুরু হয়েছে উত্তেজনা। তৃনমুলের বিদায়ী মন্ত্রী এবং এবারের প্রার্থী সাধন পান্ডে অশান্তির খবর পেয়েই পৌঁছান ঘটনাস্থলে। তাঁর অভিযোগ বিজেপি কর্মীরা অশান্তি বাধিয়েছে জায়গায় জায়গায়। এমনকি তৃনমূলের মহিলা কর্মীদের মারধোর করা হয়েচেহ বলেও অভিযোগ করেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন