‘উই কান্ট ব্রিদ’ অক্সিজেন নেই ধৈর্য্য ধরার মতো, মোদীকে টুইট করে কটাক্ষ প্রশান্ত কিশোরের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ‘উই কান্ট ব্রিদ’ অক্সিজেন নেই ধৈর্য্য ধরার মতো, দেশ জুড়ে অক্সিজেনের ঘাটটিতে কেন্দ্রীয় সরকারকে তোপ দাগলেন তৃনমূলের ভোট কুশলী প্রশান্ত কিশোর। দেশ জুড়ে হুহু করে বাড়ছে করোনা। একাধিক রাজ্যে শুধুমাত্র অক্সিজেনের ঘাটতিতে প্রাণ হারাচ্ছেন মানুষ। দিনে দিনে বেড়েই চলেছে মৃত্যু মিছিল।

আরও পড়ুনঃ দেশে জাতীয় জরুরি অবস্থার মতো পরিস্থিতি তৈরি হয়েছে! করোনা নিয়ে কেন্দ্রকে ভৎর্সনা সুপ্রিম কোর্টের

করোনা মোকাবিলায় আজ নির্বাচন কমিশনকে ভর্ৎসনা করেছে সুপ্রিম কোর্ট। একই সঙ্গে তীব্র নিন্দা করা হয়েছে  কেন্দ্রীয় সরকারেরও। গোটা দেশে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ । মহারাষ্ট্র, দিল্লি, উত্তরপ্রদেশ, গুজরাত, মধ্যপ্রদেশ সহ গোটা ভারতজুড়েই তীব্র অক্সিজেনের আকাল। এই পরিস্থিতির প্রশ্ন উঠছে, গত বছর করোনায় দীর্ঘ লকডাউন করা হলেও  সেই অভিজ্ঞতা নিয়ে এ বছর আগাম কোনও প্রস্তুতি নেওয়া হল না কেন ?

আর এই বিষয় নিয়েই এবার কেন্দ্রকে ভৎর্সনা করল সুপ্রিম কোর্ট। আর তার সাথে দিল কিছু নির্দেশ। এই নির্দেশে বলা হয়েছে দেশে ‘জাতীয় বিপর্যয়’ চলছে। কঠিন পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজন জাতীয় পরিকল্পনা। আর এই পরিকল্পনা প্রয়োজন অক্সিজেন সরবরাহ এবং ভ্যাকসিন বণ্টনের ক্ষেত্রে জরুরি । দ্রুত অক্সিজেন এবং টিকা বণ্টনের জন্য জাতীয় পরিকল্পনা তৈরি করুক কেন্দ্র। দেশের একাধিক রাজ্যে অক্সিজেনের ঘাটতি নিয়ে আজ সকালেই হাইকোর্টের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছেন “দরকার হলে চুরি করে, ধার করে অক্সিজেন আনা হোক, এটা আপনাদের কাজে আপনাদের দায়িত্ব।

‘উই কান্ট ব্রিদ’, কোর্টের নির্দেশের অংশের স্ক্রিনশট নিয়ে কেন্দ্র এবং নরেন্দ্র মোদীকে একযোগে কটাক্ষ করে নিজের টুইটার হ্যান্ডেল থেকে পোস্ট করেছেন কিশোর। উই কান্ট ব্রিদ হ্যাশ ট্যাগ দিয়ে তিনি লিখেছেন আর শ্বাস নিতে পারছে না দেশের মানুষ।ধৈর্য্য ধরার জন্য দরকার অক্সিজেন। এই মুহূর্তে ঘাটতি সেটারই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন