হাইকোর্টে ‘সিংহম’ বিতর্ক: অজয় পালকে ঘিরে মামলা, ভোটের আগে কী বলল আদালত

অজয় পাল শর্মাকে ঘিরে বিতর্কে হাইকোর্টে মামলা হলেও ভোটের আগে হস্তক্ষেপে নারাজ আদালত—ফলতায় বিক্ষোভে উত্তাপ বাড়ছে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভোটের মুখে পুলিশ পর্যবেক্ষক অজয় পাল শর্মাকে ঘিরে বিতর্ক এবার পৌঁছল আদালতে। তবে নাটকীয় মোড়—তাৎক্ষণিক হস্তক্ষেপে নারাজ কলকাতা হাইকোর্ট। বিচারপতি কৃষ্ণা রাওয স্পষ্ট করে জানিয়ে দিলেন, ভোট প্রক্রিয়ার ঠিক আগে প্রশাসনিক কাজে আদালত হস্তক্ষেপ করবে না।

কী অভিযোগ উঠেছিল?

ফলতায় তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান-এর বাড়ির সামনে গিয়ে ‘সতর্কবার্তা’ দেওয়ার অভিযোগ ওঠে পুলিশ পর্যবেক্ষক অজয় পাল শর্মার বিরুদ্ধে। ভাইরাল হওয়া একটি ভিডিওতে তাঁকে কড়া ভাষায় কথা বলতে দেখা যায় বলে দাবি। সেই প্রেক্ষিতেই আদালতে অভিযোগ জানানো হয়—তিনি নাকি ভোটার ও প্রার্থীকে হুমকি দিচ্ছেন এবং এক্তিয়ারের বাইরে কাজ করছেন।

আদালতের পর্যবেক্ষণ

মঙ্গলবার বিচারপতি কৃষ্ণা রাওয।-এর বেঞ্চে ওঠে মামলা। তবে আদালত জানায়, ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোট পর্যন্ত এই বিষয়ে কোনও হস্তক্ষেপ করা হবে না। নির্বাচন পরিচালনার দায়িত্বে যারা রয়েছেন, তাঁদের কাজে এই মুহূর্তে হস্তক্ষেপ করা ঠিক হবে না বলেই মত আদালতের।
এছাড়া, মামলার প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়ায় এদিন বিস্তারিত শুনানিও হয়নি।

ময়দানে উত্তাপ অব্যাহত

এদিকে আদালতের বাইরে পরিস্থিতি কিন্তু শান্ত নয়। মঙ্গলবারও ফলতা এলাকায় রুট মার্চে দেখা যায় ওই পুলিশ আধিকারিককে। সেই সময় জাহাঙ্গীর খান-এর কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী-সমর্থকেরা। ‘গো ব্যাক’ ও অন্যান্য স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।
অজয় পালের গাড়ি এগিয়ে গেলেও তাঁর কনভয়ের পিছনে থাকা কেন্দ্রীয় বাহিনীর কয়েকটি গাড়ি কিছু সময়ের জন্য আটকে যায়।

সব মিলিয়ে, আদালতের ‘নো ইন্টারফেয়ারেন্স’ অবস্থান এবং মাঠের উত্তেজনা—দুটো মিলিয়ে ফলতা এখন ভোটের আগে অন্যতম স্পর্শকাতর এলাকা হয়ে উঠেছে। নজর এখন ভোটের দিন পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে থাকে, তার উপরই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন