মাস্ক বাধ্যতামূলক, না পরলেই ৫০০ টাকা জরিমানা! বিজ্ঞপ্তি জারি রেলের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বহু রেলকর্মী করোনা আক্রান্ত হয়ে পড়লেও আপাতত ট্রেন বন্ধ করার সিদ্ধান্ত নিচ্ছেনা রেল মন্ত্রক। তবে জারি করা হল করা বিধি নিষেধ। ভারতীয় রেল সূত্রে খবর, নয়া গাইড লাইন না মানলেই দিতে হবে মোটা টাকার জরিমানা। মাস্ক বাধ্যতামূলক, গোটা দেশ জুড়ে জারি থাকবে এই নয়া বিধি। রেল সূত্রে খবর কোন মানুষকেই ছাড় দেওয়া হবে না গাইডলাইন থেকে। কিন্তু কি সেই নিয়ম? কত জরিমানা?

আরও পড়ুনঃ ২ মাস কোথাও ১০ জনের বেশি জমায়েত নয়! করোনা ঠেকাতে নয়া উদ্যোগ।

মাস্ক বাধ্যতামূলক, ভারতীয় রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, মাস্ক না পরলে ৫০০ টাকার জরিমানা গুনতে হবে যাত্রীকে। এমনকি রেল চত্বরে প্রবেশ করলে বা ট্রেন অথবা স্টেশনে মাস্ক পরে না থাকলেও এই একই পরিমান জরিমানা দিতে হবে। আগামী ৬ মাসের জন্যে এই নয়া বিধি চালু করল রেল মন্ত্রক।

উল্লেখ্য, ভারতে গত ২৪ ঘন্টায় সংক্রামিত হয়েছেন ২ লক্ষ ৩৪ হাজার ৬৯২ জন। মৃত্যু হয়েছে ১ হাজার ৩৪১ জনের। এই ভয়াবহ সংক্রমণ কে রুখতে রেলের পক্ষ থেকে সাধ্যমত চেষ্টা করা হবে বলে জানা গিয়েছে। রেল সূত্রে খবর যদি সাধারণ মানুষ এরপরেও সচেতন না হন তাহলে বাধ্য হয়েই সুরক্ষার জন্যে রেল পরিসেবা বন্ধ করে দিতে হবে।

প্রসঙ্গত,  শনিবার বাতিল করা ২৫ জোড়া ট্রেন। রেল কর্তৃপক্ষের তরফে বিজ্ঞপ্তি দিয়ে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এদিন যে ট্রেনগুলি বাতিল হয়েছে, সেগুলি হলো শিয়ালদা-বারাকপুর, শিয়ালদা-গোবরডাঙা, শিয়ালদা-দত্তপুকুর, শিয়ালদা-ডানকুনি, শিয়ালদা-দমদম ক্যান্টনমেন্ট, শিয়ালদা-হাবরা, শিয়ালদা-নৈহাটি, শিয়ালদা-ঠাকুরনগর, শিয়ালদা-কল্যাণী, শিয়ালদা-বারুইপুর, শিয়ালদা-ক্যানিং, সোনারপুর-ডায়মন্ড হারবার, বারুইপুর-লক্ষ্মীকান্তপুর, বারুইপুর-ডায়মন্ড হারবার, রানাঘাট-নৈহাটি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন