ফের সক্রিয় রাজনীতিতে ফিরছেন তিনি, নিজেই জানালেন প্রশান্ত কিশোর।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ফের সক্রিয় রাজনীতিতে ফিরছেন তিনি, নিজেই জানালেন প্রশান্ত কিশোর। এই মুহুর্তে বাংলার রাজনীতিতে নেতা মন্ত্রীদের নিয়ে যে পরিমান চর্চা, তার চেয়ে চর্চা কিছু কম হয়না তৃণমূলের ভোট কুশলী প্রশান্ত কিশোর কে নিয়ে। এই মুহুর্তে বাংলায় শাসক দলের হয়ে ভোট কুশলীর কাজ করছেন। এর পরে আরও একটি রাজ্যের নির্বাচনের নকশা সাজাবেন তিনি। তবে ইতিমধ্যেই নিজের কাজ এবং ভবিষ্যত পরিকল্পনা নিয়ে জল্পনা বাড়িয়েছেন নিজেই। বলেছেনএবার ভোট কুশলীর কাজ ছেড়ে ভোটের ময়দানে আসবেন তিনি।

আরও পড়ুনঃ অভ্যাস দীর্ঘদিনের, ভরা সভায় ‘জোড়াফুলে’ ভোট দেওয়ার আবেদন করে বসলেন BJP নেতা

প্রশান্ত কিশোরের এই মন্তব্যের পর ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে রাজনীতির মহলে। এখন তিনি একাধিক রাজ্যে ভোট কুশলীর কাজ করছেন, তবে তার আগেও সক্রিয় রাজনীতি করেছেন তিনি। সেভাবে জনসমক্ষে না দেখা গেলেও বিহারের বর্তমান শাসকদল জেডিইউয়ের গুরুত্বপূর্ণ পদে ছিলেন তিনি। নীতীশের তৃতীয়বার ক্ষমতায় আসার তথা বিজেপি বিরোধী মহাজোট গঠনের ক্ষেত্রে তাঁর ভূমিকা ছিল অনস্বীকার্য। তবে আপাতত পুরনো দলের সঙ্গে কোন যোগাযোগ নেই তাঁর। এই মুহুর্তে বিভিন্ন রাজ্যে ভোটকুশলীর কাজ করছেন তিনি। বাংলার পাশাপাশি তামিলনাড়ুতে ডিএমকে এবং পাঞ্জাবে কংগ্রেসের হয়েও কাজ করছেন তিনি।

কিন্তু চাঞ্চল্য তৈরি হয়েছে তাঁর বর্তমান মন্তব্যে। বাংলার রাজনীতিতে  সম্প্রতি একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, এই পথে থাকতে চাননা সারাজীবন। এতদিন পরামর্শ দিয়েছেন, এবার তিনি আবার ফিরতে চাইছেন রাজনীতিতে। তবে এখনও বলেননি কোন দলের হয়ে লড়বেন তিনি। বিজেপিতে যোগ দেবেন নাকি বিজেপি বিরোধী কোন দলে যোগ দেবেন সে বিষয়ে কিছু ঠিক করে বলেননি।

ফের সক্রিয় রাজনীতিতে ফিরছেন তিনি, বাংলায় চলছে নির্বাচন। তৃণমূলের আসন প্রাপ্তি নিয়ে আত্মবিশ্বাসী তিনি নিজে। বারবার হুঁশিয়ারি দিয়েছেন বিজেপিকে। তবে সেসবের মধ্যেই প্রশান্ত কিশোরের এই ধরণের মন্তব্যে শুরু হয়েছে জোর জল্পনা।

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন