ইংল্যান্ড সিরিজ থেকে বাদ রোহিত! নতুন অধিনায়ক নির্বাচনে বৈঠকে বসছে বিসিসিআই

খারাপ ফর্মের কারণে নিজেকে সরিয়ে নিচ্ছেন হিটম্যান, কে হবে ভারতের নতুন টেস্ট অধিনায়ক?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভারতীয় টেস্ট ক্রিকেটে বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে! ইংল্যান্ড সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিতে পারেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। সূত্রের খবর, সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়া সফরে ব্যর্থতার কারণে রোহিত নিজেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তবে এখন প্রশ্ন, কে হবে ভারতের নতুন অধিনায়ক?

রোহিত শর্মার খারাপ ফর্ম চিন্তার কারণ

শেষ ১০ টেস্ট ম্যাচে রোহিতের সংগ্রহ মাত্র ১৬৪ রান।অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকর ট্রফির একটি ম্যাচে তিনি নিজেই বসার সিদ্ধান্ত নেন। বিসিসিআইয়ের একাংশ মনে করছে, রোহিতের পরিবর্তে নতুন অধিনায়ক বেছে নেওয়া উচিত।

নতুন অধিনায়ক কে হবেন?

রোহিতের জায়গায় ভারতীয় টেস্ট দলের নেতৃত্ব কে দেবেন, তা নিয়ে বিসিসিআইয়ের মধ্যে জোর আলোচনা চলছে। কিছু সম্ভাব্য নাম উঠে এসেছে:
জশপ্রীত বুমরাহ – ২০২৩ সালে অস্ট্রেলিয়া সফরে নেতৃত্ব দিয়েছিলেন, তবে বর্তমানে চোটের কারণে মাঠের বাইরে।
বিরাট কোহলি – ইংল্যান্ডের মাটিতে দুর্দান্ত অভিজ্ঞতা রয়েছে, তাই তিনিই নেতৃত্বের জন্য প্রধান দাবিদার হতে পারেন।
কে এল রাহুল / শ্রেয়াস আইয়ার – ভবিষ্যতের অধিনায়কত্বের জন্য তরুণদের সুযোগ দেওয়া হতে পারে।

২৯ মার্চ গুয়াহাটিতে বৈঠকে বসবে বিসিসিআই

 বিসিসিআই ২৯ মার্চ গুয়াহাটিতে বিশেষ বৈঠকের আয়োজন করেছে। বৈঠকে উপস্থিত থাকবেন বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া, নির্বাচক প্রধান অজিত আগরকর এবং ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর। এখানেই ভারতের পরবর্তী টেস্ট অধিনায়ক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

অপরদিকে অস্ট্রেলিয়া সফরে প্রথম টেস্টে শতরান করেছিলেন কোহলি। তার পরে সে ভাবে রান পাননি। তবে ইংল্যান্ডে নিজের জায়গা ধরে রাখতে পারেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোহলির ভাল ফর্মই তাঁকে দলে রাখার ভাবনা জোরদার করেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন