ভাঙা গড়ার সিরিজ, বাংলাদেশের বিরুদ্ধে একাধিক রেকর্ডের সামনে দাঁড়িয়ে বিরাট-রহিত-অশ্বিন

IND vs BNG: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এখনও পর্যন্ত তিনি ৯টি সেঞ্চুরি করেছেন। ভারত অধিনায়কের কাছে সুযোগ রয়েছে দশম সেঞ্চুরি করার।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সামনেই বাংলাদেশ সিরিজ। একাধিক মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে বিরাট কোহলি, রোহিত ও অশ্বিনের সামনে। আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২৭ হাজার রানের থেকে সামান্য দূরে বিরাট। এছাড়াও রয়েছে একাধিক রেকর্ড ছোঁয়ার হাতছানি। বিরাট আর ১৫২ রান করলেই টেস্টে ৯ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করবেন বিরাট।

আর তা করলেই তিনি হবেন শচীন, দ্রাবিড় ও গাভাসকারের পর চতুর্থ ভারতীয় ব্যাটার যিনি এই মাইলস্টোন স্পর্শ করবেন। এখনও অবধি ১১৩ টেস্টে বিরাট করেছেন ৮,৮৪৮ রান। ১৯১ ইনিংসে গড় ৪৯.১৫। রয়েছে ২৯ শতরান ও ৩০ অর্ধশতরান। সর্বোচ্চ স্কোর ২৫৪। আর শচীনের ২০০ টেস্টে রান ১৫,৯২১। অপর দিকে রেকর্ড ভাঙার মুখে দাঁড়িয়ে আছেন হিটম্যান।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এখনও পর্যন্ত তিনি ৯টি সেঞ্চুরি করেছেন। ভারত অধিনায়কের কাছে সুযোগ রয়েছে দশম সেঞ্চুরি করার। যদি তা করতে পারেন তাহলে প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ১০টি সেঞ্চুরি হবে তাঁর। ক্রিকেটের সব ফরম্যাট মিলিয়ে রোহিতের সেঞ্চুরি সংখ্যা ৪৮। ফলে সেঞ্চুরির হাফসেঞ্চুরিতে পৌঁছতে তাঁর আর দুটি শতরান দরকার।

আবার ছক্কার দিক থেকেও রেকর্ডের হাতছানি রয়েছে তাঁর সামনে। আর ৮ টি ছয় মারতে পারলেই ভারতীয়দের মধ্যে টেস্টে সব বেশি ছয় মারার তালিকায় শীর্ষে উঠে যাবেন তিনি। আখ সেই রেকর্ড আছে বীরেন্দ্র শেহওয়াগের দখলে। আর এক জন হলেন রবিচন্দ্রন অশ্বিন। তাঁর সামনে রয়েছে নতুন রেকর করার সুযোগ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে তিনি ১৭৪টি পেয়েছেন।

আর মাত্র ১৪টি উইকেটে ভারতীয় স্পিনার ছাপিয়ে যাবেন নাথান লিঁওকে। এই টুর্নামেন্টের চলতি পর্যায়ে অশ্বিনের উইকেট ৪২। আর ১০ উইকেটে জোস হ্যাজেলউডকে টপকে যাবেন। আবার দেশের মাটিতে বাংলাদেশের বিরুদ্ধে অশ্বিন পেয়েছেন ২৩ টি উইকেট। তাঁর লাগবে আর ৯টি উইকেট। তাহলেই তিনি টোপকে যাবেন জাহির খানকে। সব মিলিয়ে এই সিরিজ হবে ভাঙা গড়ার খেলা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন