মানাব সভ্যতাকে বাঁচাতে অভিনব পরিকল্পনা বিজ্ঞানীদের, এবার চাঁদে তৈরি হবে ‘স্পার্ম ব্যাংক’

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মানাব সভ্যতাকে বাঁচাতে অভিনব পরিকল্পনা বিজ্ঞানীদের, সম্প্রতি আরিজোনায় সংঘটিত হয়েছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং এয়ারোস্পেস কনফারেন্স। সেখানেই মেকানিক্যাল এবং এয়ারোস্পেস ইঞ্জিনিয়ার জেকান থাঙ্গা নিজের একটি প্রস্তাবনাপত্র জমা দিয়েছেন আরিজোনা ইউনিভার্সিটির কাছে। তাঁর দাবি, তিনি দল নিয়ে ৬ লক্ষ ৭০০ হাজার শুক্রাণু এবং ডিম্বাণু সংগ্রহের কাজে তৈরি, প্রস্তাবিত কর্মসূচী অনুমোদন পেলেই সেগুলো চাঁদে পাঠানোর কাজ শুরু করা যায়।

আরও পড়ুনঃ বাড়ছে সংক্রমণ, বাড়ছে উদ্বেগ, লকডাউন জারি মহারাষ্ট্রের একাধিক শহরে

মানুষ সহ গোটা জীবজগতকে সংরক্ষণ করতে ‘জিন ব্যাঙ্ক’ গড়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। কাজটা কঠিন এবং ব্যয়সাপেক্ষ কিন্তু অসম্ভব নয়। হিসেব করে দেখা গেছে, ৬৭ লক্ষ প্রজাতির প্রতিটির ৫০টি করে নমুনা চাঁদে নিয়ে যেতে ২৫০ বার রকেট ছাড়তে হবে। আসলে এই পৃথিবী ধ্বংস হয়ে গেলে কিংবা মানব সভ্যতা বিপন্ন হয়ে পড়লে জীবনধারণের বিকল্প রাস্তা কী হতে পারে তা বহুদিনই বিজ্ঞানীদের গবেষণার বিষয়।

মানাব সভ্যতাকে বাঁচাতে অভিনব পরিকল্পনা বিজ্ঞানীদের, অন্য কোনও গ্রহে বসতি স্থাপন সম্ভব কিনা তা নিয়েও অনেকে আলোচনা করেছেন। কিন্তু এখনও পর্যন্ত বিজ্ঞানের যা অগ্রগতি, তাতে সৌরজগতের বাইরে পৃথিবীর কোনও দোসর খুঁজে পেলেও সেখানে সভ্যতার বিস্তার এই মুহূর্তে সম্ভব নয়। এই পরিকল্পনারই এক সম্প্রসারণ হতে পারে এই প্রস্তাবিত ‘স্পার্ম ব্যাংক’।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন