পুজো আসতে আর বেশি সময় বাকি নেই হাতেগোনা মাত্র কয়েকটা দিন। আর পুজো মানেই বাঙালি মেতে উঠবে নান রকম সাজে। আর তাই জরুরি ত্বকের জেল্লা। পুজোর বাকি এই কয়েকটা দিনে সপ্তাহে মাত্র ২ দিন সময় দিলেই পুজোর আগেই ফিরবে ত্বকের জেল্লা। সপ্তাহের অন্যান্য় দিনে অফিস ও বাড়ির কাজে নিজেকে সময় দিতে না পারলেও সপ্তাহে দুটো দিন অবশ্যই বের করুন। মেনে চলুন এই পদ্ধতিগুলি।
- ত্বক পরিষ্কার রাখুন

আপনার পছন্দের ফেস ক্লিনজার নিন। ত্বকের ধরন অনুযায়ী ক্লিনজার বেছে নিতে পারেন। মুখে ভালো করে এই ক্লিনজার লাগিয়ে নিন। তারপর মুখ ভাল করে পরিষ্কার করে নিন। এরপর জল দিয়ে ধুয়ে ফেলুন।ত্বকের মৃত কোষ সরিয়ে ফেলার জন্য প্রয়োজন এক্সফলিয়েশন। স্ক্রাব লাগিয়ে নিন মুখে। হাতের আঙুল দিয়ে ধীরে ধীরে চাপ দিয়ে মুখ মাসাজ করুন। নাকের পাশে এবং ঠোঁটের পাশে ভালো করে ঘসে নিন। জোরে চাপ দেবেন না ভুলেও। এরপর কয়েক মিনিট মাসাজ করার পরে মুখ ধুয়ে ফেলুন। এবার পছন্দের কোন একটা ফেসপ্যাক লাগিয়ে নিন।
- এরপর শিট মাস্ক ব্যাবহার করুন

ত্বক ভালো রাখার জন্যে শিট মাস্ক দারুণ কাজ দেয়। এটি ত্বক ঠান্ডা রাখে এবং ত্বকের আর্দ্রতিও ধরে রাখে। তবে তার জন্য অবশ্যই পছন্দের শিট মাস্ক বেছে নিন। তবে মুখ পরিষ্কার করার পরে আপনি শিটমাস্ক মুখে লাগাবেন। শিত মাস্ক খোলার ১৫ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন। বিশেষ করে রাতে ঘুমতে যাওয়ার আগে এটা ব্যাবহার করলে উপকার বেশি পাবেন।
- ক্লিনজিং-টোনিং-ময়শ্চারাইজিং রুটিন মানুন
ত্বক ভালো রাখার জন্য অবশ্যই ক্লিনজিং-টোনিং-ময়শ্চারাইজিং ফলো করা খুবই জরুরি। যা সাধারণ স্কিনকেয়ার রুটিন হেসবেও পরিচিত । তবে ত্বকে অতিরিক্ত স্কিনকেয়ার প্রোডাক্ট ব্যবহার করাও ঠিক নয়। তাই পছন্দের ক্লিনজার বেছে নিন। তারপর টোনার লাগান এবং শেষে ময়শ্চারাইজার নাগিয়ে নিন। তবে ফেস ক্লিন আপ করার পরে এই রুটিন ফলো করুন। এছাড়াও রাতে শুতে যাওয়ার আগেও অবশ্য়ই এভাবে ত্বকের যত্ন নিন। তাহলেই পুজোর আগেই ফিরবে ত্বকের জেল্লা।
পুজোর আগেই ফিরবে ত্বকের জেল্লা, সপ্তাহে ২ দিন মেনে চলুন এই নিয়ম
- খাদ্যাভ্যাস জরুরি

ত্বক ভালো রাখার জন্যে সঠিক স্কিনকেয়ারের পাশাপাশি বেশকিছু খাদ্যাভ্যাসের ও মেনে চলা প্রয়োজন, অবশ্যই দিনে সঠিক পরিমাণে খাবার খান। পুষ্টিসমৃদ্ধ এবং ভিটামিন সমৃদ্ধ খাবার আপনার ডায়েটে যোগ করুন। এর পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ জল খান।
- যোগাসন

ঝলমলে ত্বক পেতে অবশ্যই ঝলমলে মন থাকা জরুরি । তার জন্য নিয়মিত যোগাসন করতে পারেন। মেডিটেশনও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রোজ সকালে না হলেও অন্তত সপ্তাহে দুদিন যোগা করুন। সারা সপ্তাহে আপনার স্বাস্থ্য ভালো থাকবে। ফিরবে ত্বকের জেল্লা।



