পাট বাগানে সারা রাত গণধর্ষণ গৃহবধূকে, গ্রেফতার ২ যুবক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আবারও রাজ্যে গণধর্ষণ (Gang Rape)-র অভিযোগ গৃহবধূকে, প্রশ্নের মুখে  রাজ্যের নারী সুরক্ষা নিয়ে। রাতে ফোন করে ডেকে ওই মহিলার উপর নির্যাতন চালায় এলাকার দুই যুবক। মালদার হরিশ্চন্দ্রপুরের ঘটনা। ঘটনাকে ঘিরে এলাকায় ছড়ায় ব্যাপক উত্তেজনা। স্থানীয় সূত্রে খবর, ওই মহিলার স্বামী কর্মসূত্রে রাজ্যের বাইরে রয়েছেন। বাড়িতে তিন সন্তান কে নিয়ে একাই থাকতেন ওই মহিলা। জানা গেছে এক মাসখানেক আগেই তাঁর স্বামী কাজের জন্য বাইরে গিয়েছেন। ঘটনায় গ্রেফতার করা হয়েছে ওই দুই অভিযুক্তকে।

সূত্রের খবর, রাতে ওই মহিলাকে ফোন করে ডাকা হয় পাশের একটি পাট ক্ষেতে, তাঁকে বলা হয় তাঁর একটি গরু ও ছাগল বাড়ির বাইরে বেড়িয়ে পড়েছে। এরপরে ফোন রেখেই ওই মহিলা তড়িঘড়ি ছুঁটে যায় ওই পাট ক্ষেতের দিকে। এর পরেই পাট ক্ষেতের পাশেই থাকা একটি পুরানো বাড়িতে মহিলাকে তুলে নিয়ে যায় ওই দুই যুবক। তারপরেই সারা রাত তাঁকে ওই ঘরে আটকে রেখে দফায় দফায় চলে গণধর্ষণ (Gang Rape)। পরে বাড়ি ফিরে এলাকায় সব ঘটনা খুলে বলে ওই মহিলা।

তারপরেই এলাকার এক প্রতিবেশীকে নিয়ে পুলিশে অভিযোগ দায়ের করে ওই মহিলা। অভিযোগ পেয়েই ঘটনার তদন্তে নামে স্থানীয় পুলিশ। ঘটনায় ২ যুবককে গ্রেফতার করে পুলিশ। ওই দুই যুবক এলাকারই বাসিন্দা। নির্যাতিতা মহিলার অভিযোগ, রাতে তাঁকে তুলে নিয়ে গিয়ে লাগাতার হুমকি দিতে থাকে অভিযুক্তরা। চাকু দেখিয়ে প্রাণে মেরে ফেলারও ভয় দেখানো হয়। তারপরেই শুরু করে তার উপর অত্যাচার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন