বিজেপি তে যোগ দিয়েই Y+ নিরাপত্তা পেলেন মহাগুরু

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেড সভায় বিজেপির পতাকা হাতে তুলে নেন তিনি। রাজ্য বিধানসভা নির্বাচনের ঠিক আগে এবার নিরাপত্তা বলয়ে রাখা হল মিঠুন চক্রবর্তীকে । এই বর্ষীয়ান অভিনেতার জন্য ওয়াই প্লাস ক্যাটাগরির সুরক্ষা বলয় নির্ধারিত করা হয়েছে।

আরও পড়ুনঃ ‘পাকিস্তানেও সরকার গড়বে বিজেপি’, টুইট করে সমালোচনার মুখে কঙ্গনা রানাওয়াত।

মূলত, ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তা পেলে একজন ব্যক্তি ১১ জন কমান্ডো পান। সঙ্গে ৫৫ জন নিরাপত্তা কর্মী থাকেন সেই ভিআইপির বাড়িতে। এই পরেই জল্পনা চড়তেই থাকছে যে তাহলে কি বিজেপি মিঠুনকে বাংলার ভোটে কোনও বড় পদে রাখছে? কারণ এর আগে এমন নিরাপত্তার কড়াকড়ি তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা বহু নেতার ক্ষেত্রে দেখা গিয়েছে।

বাংলার ৬০ নেতা কড়া নিরাপত্তার কভারে! উল্লেখ্য ২০০৯-এর পরবর্তী সময় থেকে তিনি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হতে শুরু করেন। ২০১৪-তে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে রাজ্যসভায় পাঠান।

কিন্তু এরই মধ্যে সারদা গোষ্ঠীর চ্যানেলে অনুষ্ঠান করা নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন। যদিও তিনি পারিশ্রমিক হিসেবে পাওয়া টাকা ফিরিয়ে দিয়েছিলেন। পরে ২০১৬ সালে রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিয়ে রাজনীতি থেকে সরে যান।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন