নজরবন্দি ব্যুরো: ‘পাকিস্তানেও সরকার গড়বে বিজেপি’, বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের টুইট করা মানেই তা শিরোনামে উঠে এসেছে।এর মধ্যে সবচেয়ে বেশি আলোড়ন পড়ে গিয়েছিল কৃষকদের আন্দোলন নিয়ে করা তাঁর মন্তব্যে। এক বর্ষীয়ান নেত্রীকে ভুল করে ‘শাহিনবাগের দাদি’ বলে ভুল করেছিলেন তিনি। যে কারণে তাঁকে প্রবল সমালোচনার মুখে পড়তে হয়। তাঁর বিরুদ্ধে মামলাও করেন ওই নেত্রী। তবে এরপরও কঙ্গনা থামেননি।
আরও পড়ুনঃ Z+ নিরাপত্তা বলয় পেরিয়ে হামলা! কিভাবে সম্ভব? রিপোর্ট চাইল নির্বাচন কমিশন।
কঙ্গনা রানাওয়াত যে কোনও সমসাময়িক ইস্যুতেই মতামত দেন।মঙ্গলবার রাতে বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে টুইট করতে দেখা গেল তাঁকে। টুইট ইতিমধ্যেই ভাইরাল।এরই পাশাপাশি বুধবার সকালেও তিনি প্রধানমন্ত্রী মোদি সম্পর্কে ভবিষ্যদ্বাণী করে জানান, ২০২৪ সালেও ফের মসনদে বসতে দেখা যাবে মোদিকেই।
সেই সঙ্গে পাকিস্তানকে ভারতের টিকার ডোজ দেওয়ার ঘটনাতে অভিনেত্রীর সরস মন্তব্য, ”মোদিজি যেন বলতে চাইছেন ওখানেও এবার বিজেপির সরকার হবে।” বুধবার সকালে তিনি টুইট করেন, ”সাসপেন্ড হতে পারি সেই মূল্যের কথা মাথায় রেখেও বলতে পারি ২০২৪ সালে মোদিই ফের প্রধানমন্ত্রী হবেন।”
‘পাকিস্তানেও সরকার গড়বে বিজেপি’, কঙ্গনা সেই সঙ্গে পাকিস্তানকে ভারতের সাড়ে চার কোটি করোনা টিকার ডোজ দেওয়া সম্পর্কেও টুইট করেছেন। তাঁর মতে, এই টিকা পাঠানোর সিদ্ধান্ত নিয়ে প্রধানমন্ত্রী যেন বলতে চাইছেন, পাকিস্তানের জঙ্গি তাঁর কেউ নয়। কিন্তু সাধারণ জনতা তাঁরই। সেই সঙ্গে তিনি বুঝিয়ে দিচ্ছেন, পাকিস্তান ভারতেরই বিচ্ছিন্ন হওয়া অংশ। ওখানেও বিজেপির সরকার হবে।মঙ্গলবার সন্ধেয় নিজের টুইটারে বলেন, ”দেশের বর্তমান পরিস্থিতির দিকে তাকালে বলাই যায় বিজেপি এখন আর কোনও রাজনৈতিক দল নয়।”



