ভোটের আগেই উত্তপ্ত রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র। উপনির্বাচনেও উঠছে অশান্তির অভিযোগ। এই বিধানসভার অন্তর্গত পুর্ননগর এলাকায় ভোটের আগের রাতেই উঠে আসছে গুলি চালানোর অভিযোগ। সেইসঙ্গে বিজেপির পোলিং এজেন্টের বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ উঠে আসছে। অভিযোগ টিএমসির বিরুদ্ধে। ভয়ে আতঙ্কিত ঐ পরিবার।
একই সঙ্গে ওই বিধানসভার অন্তর্গত পায়রাডাঙ্গা পঞ্চায়েতের দু’নম্বর প্রীতিনগর এলাকায় বিজেপির দুই পঞ্চায়েত সদস্যের বাড়িতেও হামলা চালায় দুষ্কৃতীরা। অভিযোগ তৃণমূল আশ্রিত ৩০ থেকে ৪০ জন দুষ্কৃতির বিরুদ্ধে। জানা গেছে, পূর্ণ নগর এলাকার ১৫৭ নম্বর বুথে পোলিং এজেন্ট হয়েছিলেন রঞ্জিত মন্ডল নামের এক বিজেপি কর্মী।

এর পরেই গতকাল রাতে ওই বিজেপি পোলিং এজেন্টের বাড়িতে হামলা চালায় তৃণমূলের দুষ্কৃতীরা চালানো হয় দু রাউন্ড গুলি।অন্যদিকে ওই রাতেই পায়রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রীতিনগর এলাকায় অমল বিশ্বাস ও গোলক মণ্ডল নামে বিজেপি কর্মীর বাড়িতে হামলা চালায় ৩০ থেকে ৪০ জন তৃণমূল আশ্রিত দুষ্কৃতি। তবে ঘটনায় ২৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
উপনির্বাচনেও চলল গুলি, অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতির বিরুদ্ধে

তবে গুলি চালানোর খবর ছড়িয়ে পড়তেই বুধবার সকালেই ওই পোলিং এজেন্টের বাড়িতে যান রানাঘাট অতিরিক্ত পুলিশ সুপার। সেইসঙ্গে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। ঘটনায় রঞ্জিত মন্ডলের বক্তব্য, তাকে বুথে যেতে অনুরোধ করে পুলিশ। তবে তা অস্বীকার করে রঞ্জিত মন্ডল। কারণ তার দাবি, ” আজ যদি সে পুলিশের সাহায্য নিয়ে ঘটে যায় তাহলে অন্য দিন পুলিশের অবর্তমানে তার কি পরিস্থিতি হবে? তখন তার নিরাপত্তার দায়িত্ব কে নেবে?”



