যুবভারতীতে কুয়েতের বিরুদ্ধে নিজের আন্তর্জাতিক কেরিয়ারের শেষ ম্যাচ খেলতে নামবেন সুনীল ছেত্রী। আর কয়েক ঘণ্টার অপেক্ষার পর জাতীয় দলের নীল জার্সিকে বিদায় জানাবেন ক্যাপ্টেন। শেষ ম্যাচে তাঁর পা থেকে গোল চাইছেন সমর্থকরা।
আরও পড়ুনঃ পাক ম্যাচের আগে পিচ নিয়ে চিন্তায় অধিনায়ক রোহিত

তিনি অবশ্য নিজের গোলের থেকে দলের জয়ের দিকে গুরুত্ব দিচ্ছেন। এই শেষ ম্যাচ খেলতে নামার আগে এবার সুনীল ছেত্রীকে শুভেচ্ছা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুনীল ছেত্রী নিজের আন্তর্জাতিক কেরিয়ারের শেষ ম্যাচের জন্য বেছে নিয়েছেন কলকাতাতেই।
কারণ সুনীল ছেত্রীর ফুটবলের শুরু এই ময়দান থেকেই। ২০০২ সালে তিনি মোহনবাগানের জার্সি গায়ে ক্লাব ফুটবল শুরু করেন। তাঁর ফুটবল জীবন শুরু মোহনবাগানে। পরে খেলেছেন ইস্টবেঙ্গল ও ইউনাইটেড স্পোর্টসের হয়ে।
জীবনের শেষ ম্যাচ, সুনীল ছেত্রীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রামাত

ফলে ক্লাব ফুটবলের একটা বড় সময় কেটেছে কলকাতায়। তিন প্রধানই আলাদাভাবে সংবর্ধনা জানাবে। সেনাবাহিনীর তরফ থেকে সম্মানিত করা হবে সুনীলকে। সব মিলিয়ে সুনীলের শেষ ম্যাচ স্মরণীয় করে রাখতে চায় কলকাতা।



