আইপিএলের ফ্র্যাঞ্চাইজির পৃথিবী যে কতটা নির্মম, তা আরও একবার বুঝিয়ে দিয়ে গেল সঞ্জীব গোয়েঙ্কা ও লোকেশ রাহুলের এই অধ্যায়। আত্মজীবনী ‘ব্ল্যাক অ্যান্ড হোয়াইট’-এ নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার রস টেলর লিখেছেন, আইপিএলে খারাপ পারফরম্যান্সের জন্য তাঁকে চড় হজম করতে হয়েছিল।
আরও পড়ুন: অধিনায়কত্ব ছাড়লেন কে এল রাহুল! খেলবেন না বাকি ম্যাচ

রাজস্থান রয়্যালসের মালিক চড় মেরেছিলেন রস টেলরকে। কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খানের সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সম্পর্ক তিক্ত হয়েছিল। তার জেরে সৌরভকে কেকেআর শিবির ছাড়তে হয়েছিল। আর এবার সেই এক জিনিস হল কেএল রাহুলের সাথে। ম্যাচ হারার পরে মালিকের কটাক্ষ শুনতে হল মাঠের মধ্যেই। যা নিয়ে ক্রিকেট দুনিয়া তোলপাড়।

কিন্তু ঘটনার ৪৮ ঘণ্টা কাটার পরেও রাহুলের দলের কেও পার পাশে দাঁড়াননি। কাওকে কোন কথা বলতে শোনা যায়নি। আর এবার রাহুলের পাশে দাঁড়ালেন ভারতীয় পেসার মোহম্মদ শামি। এক সাক্ষাৎকারে তিনি জানান, প্লেয়ারদের কিন্তু সম্মান আছে। টিমের মালিক হিসেবে যেমন আপনারও রয়েছে। অনেক লোকই আপনাকে দেখছে। আপনার কাছ থেকে শিখছে।
ক্যামেরার সামনে ঘটা এই রকম ঘটনা অত্যন্ত লজ্জার। যদি আপনি এমন কিছু করতে চান, তার অনেক রাস্তা আছে। ড্রেসিংরুমে এমন কাণ্ড ঘটাতেই পারতেন। টিম হোটেলে ফিরে গিয়ে বলতে পারতেন। কিন্তু মাঠে এমন আচরণ করার কোনও যুক্তি নেই। এমন প্রতিক্রিয়া দিয়ে লালকিলায় ঝাণ্ডা লাগাননি আপনি’। এখানে না থেমে শামি আরও বলেন,
রাহুলের পাশে দাঁড়িয়ে সঞ্জীব গোয়েঙ্কাকে এক হাত নিলেন শামি, কী বললেন ভারতীয় পেসার

‘মাথায় রাখতে হবে, রাহুল কিন্তু টিমের ক্যাপ্টেন। সাধারণ ক্রিকেট নয়। ক্রিকেট টিমগেম। যদি পরিকল্পনা সফল না হয়, তা হলে বিশেষ কিছু করার থাকে না। খেলায় যা কিছু ঘটতেই পারে। এটা বুঝতে হবে, খেলায় ভালো-খারাপ দিন থাকে। কিন্তু সব প্লেয়ারেরই সম্মান থাকে’।



