রাজনীতিতে প্রত্যাবর্তন? সুজন-তন্ময়ের হয়ে ভোট চাইতে বামেদের মিছিলে গৌতম দেব

Gautam Deb: সোমবার বরানগর উপনির্বাচনের বামপ্রার্থী তন্ময় ভট্টাচার্য ও দমদম লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তীর হয়ে মিছিলে হাঁটলেন এককালের তাবড় সিপিআইএম নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী গৌতম দেব।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

এগারো সালে ক্ষমতার হাত বদলের পরে কিছুদিন তাঁকে দেখা গেলেও শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদন ধরে সেভাবে রাজনীতির ময়দানে তাঁর দেখা মেলেনি। অবশেষে যেন স্বেচ্ছাবসর ভাঙলেন এককালের তাবড় সিপিআইএম নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী গৌতম দেব। সোমবার বরানগর উপনির্বাচনের বামপ্রার্থী তন্ময় ভট্টাচার্য ও দমদম লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তীর হয়ে মিছিলে হাঁটলেন তিনি।

আরও পড়ুন: তৃণমূল নেতাদের বাড়ি ঘেরাও করে টাকা ফেরত চান, চাকরিহারাদের ‘উপায়’ বাতলে দিলেন সায়ন

অতীত থেকে শিক্ষা নিয়েই আগামীর পথে চলতে হবে, দীর্ঘদিন পর প্রচারে বেরিয়ে মন্তব্য গৌতম দেবের। এদিন তাঁকে কাছে পেয়ে আপ্লুত বাম কর্মী-সমর্থকেরা। বরাহনগরের সিঁথি সার্কাস মাঠের সামনে থেকে সুজন ও তন্ময়কে পাশে নিয়ে মিছিলের সূচনা করলেন গৌতম। গাড়ি করে কাশীনাথ দত্ত রোড ধরে কিছুটা রাস্তা যান তিনি।

রাজনীতিতে প্রত্যাবর্তন? সুজন-তন্ময় হয়ে ভোট চাইতে বামেদের মিছিলে গৌতম দেব
রাজনীতিতে প্রত্যাবর্তন? সুজন-তন্ময় হয়ে ভোট চাইতে বামেদের মিছিলে গৌতম দেব

গৌতম দেবকে সঙ্গে নিয়ে বামেদের মিছিল গোপাললাল ঠাকুর রোড, দেশবন্ধু রোড হয়ে আলমবাজার মোড়ে গিয়ে মিছিল শেষ হয়। হুড খোলা জিপকে সাজানোর জন্য ব্যবহার করা হয় বরাহনগরের বেশ কয়েক বারের বিধায়ক তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর বড় কাটআউট।

রাজনীতিতে প্রত্যাবর্তন? সুজন-তন্ময় হয়ে ভোট চাইতে বামেদের মিছিলে গৌতম দেব

এদিন মিছিলে অংশ নিয়ে গৌতম দেব বলেন, “জ্যোতিবাবু চেয়েছিলেন বরাহনগরে শিল্প হোক, কলকারখানা হোক। না হলে কর্মসংস্থান কী ভাবে হবে? আমরাও সেটাই চাই। ভোটের প্রচারে মোদী ও মমতা লাগামহীন কথা বলছেন। তাঁদের কথার দিশা বা অভিসন্ধি কিছুই বোঝা যাচ্ছে না। তাই মানুষের থেকে বিচ্ছিন্ন হচ্ছেন। আবার মিছিলে আসব।”

রাজনীতিতে প্রত্যাবর্তন? সুজন-তন্ময় হয়ে ভোট চাইতে বামেদের মিছিলে গৌতম দেব

রাজনীতিতে প্রত্যাবর্তন? সুজন-তন্ময় হয়ে ভোট চাইতে বামেদের মিছিলে গৌতম দেব

প্রসঙ্গত, অনেকদিন ধরেই পার্কিনসন্স রোগে আক্রান্ত গৌতম। তাঁর মস্তিষ্কে পেসমেকারও বসানো হয়। তবে বর্তমানে তিনি কিছুটা সুস্থ বলেই জানিয়েছেন তাঁর চিকিৎসক। তিনি বলেছেন, “স্নায়ুর পাশাপাশি উচ্চ রক্তচাপ, ডায়াবিটিস, হাঁপানির সমস্যা ছিল। সে সব নিয়ন্ত্রণ করে, নিয়মিত ফিজিওথেরাপির পরে আবার হাঁটছেন।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন